ঢাকা , মঙ্গলবার, ২৬ মে ২০২৬ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

মাতৃত্বের বিরতির পর কাজে ফিরলেন কোয়েল

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:০৫:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:০৫:৪১ অপরাহ্ন
মাতৃত্বের বিরতির পর কাজে ফিরলেন কোয়েল
সদ্য মা হয়েছেন কোয়েল মল্লিক। অভিনেত্রীর দ্বিতীয় মাতৃত্বের বয়স মাত্র ২ মাস। এরই মাঝে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) জলসা পরিবার অ্যাওয়ার্ডসে একটা ডান্স পারফরম্যান্সের শ্যুটিং করলেন কোয়েল। মেয়ের জন্মের পর এই প্রথমবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেত্রী।ভারতীয় সংবাদমাধ্যমকে কোয়েল বলেন, ‘স্টার জলসার বিভিন্ন ধারাবাহিকে প্রায় ১০ জন নায়কের সঙ্গে পারফর্ম করলাম, এটা আমার কাছে দারুণ এক অভিজ্ঞতা। এর আগে শেষবার পারফর্ম করেছিলাম প্রেগন্যান্সির আগে।’

এর আগে অভিনেত্রী নিজেই জানিয়েছিলেন, ২০২০ সালে তার প্রথম সন্তান কবীরের জন্মের পর তিনি নিয়মিত যোগাসন, নাচ, পিলাটেস করে নিজেকে ফিট রেখেছিলেন।এবারও একইভাবে নিয়মিত শরীরচর্চা করে নিজেকে ফিট রেখেছেন। কোয়েল বলেন, ‘কাজের জন্য তো বটেই, দুই ছোট ছোট সন্তানের জন্যও আমাকে ফিট থাকতে হবে। তাই ডাক্তারের সঙ্গে কথা বলে ডেলিভারির ৬ সপ্তাহ পর থেকেই শরীরচর্চা শুরু করে দিয়েছিলাম। এতে শুধু শরীর নয়, মনও ভালো থাকে।

 বর্তমানে ‘সোনার কেল্লায় যকের ধন’, ‘স্বার্থপর’ ও ‘একটি খুনির সন্ধানে মিতিন’- এই তিনটি সিনেমা মুক্তির অপেক্ষায় কোয়েলের। তবে আবারও সিনেমার সেটে ফেরার জন্যও তৎপর অভিনেত্রী। আপাতত চিত্রনাট্য বাছাই-এর কাজে ব্যস্ত অভিনেত্রী। গল্প পছন্দ হলে এবার তবেই কাজ করবেন বলে জানিয়েছেন কোয়েল মল্লিক।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা