ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার, জড়িত সন্দেহে দুইজনকে পিটিয়ে হত্যা পুলিশ সপ্তাহের বাজেটে কাটছাঁট, কমছে পদকও

১৯৭১ সালের পর প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:৫২:৪৭ অপরাহ্ন
১৯৭১ সালের পর প্রথমবার বাংলাদেশ-পাকিস্তান সরাসরি বাণিজ্য চালু
১৯৭১ সালের পর প্রথমবারের মতো বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। সরকার থেকে সরকার (জি-টু-জি) চুক্তির আওতায় বিপুল পরিমাণ চাল রপ্তানির প্রথম চালান বাংলাদেশের উদ্দেশে রওনা দিয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন-এর প্রতিবেদনে জানানো হয়েছে, করাচির পোর্ট কাসিম থেকে প্রথমবারের মতো সরকার অনুমোদিত একটি কার্গো জাহাজ বাংলাদেশের পথে যাত্রা করেছে। এই চুক্তির অধীনে বাংলাদেশ মোট ৫০ হাজার টন চাল কিনছে, যা পাকিস্তানের ট্রেডিং করপোরেশন (টিসিপি) সরবরাহ করছে।

ফেব্রুয়ারির শুরুতে চূড়ান্ত হওয়া এই চুক্তি অনুযায়ী, চাল রপ্তানির প্রক্রিয়া দুটি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপে ২৫ হাজার টন চাল ইতোমধ্যে বাংলাদেশের পথে রয়েছে, আর বাকি ২৫ হাজার টন চাল মার্চের শুরুতে পাঠানো হবে।

প্রথমবারের মতো পাকিস্তান ন্যাশনাল শিপিং করপোরেশনের (পিএনএসসি) একটি সরকারি কার্গো জাহাজ বাংলাদেশের বন্দরে নোঙর করবে, যা দ্বিপাক্ষিক সামুদ্রিক বাণিজ্যের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

এই সরাসরি বাণিজ্য দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদার করবে এবং কয়েক দশক ধরে স্থগিত থাকা বাণিজ্য চ্যানেলগুলো পুনরায় চালু করতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ

আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ