ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০১:৫৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০১:৫৫:১১ অপরাহ্ন
১৪ ও ১৮’র নির্বাচনের ডিসিদের অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলে মামলা হবে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বলেছেন, ২০১৪ ও ১৮ সালে নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব জেলা প্রশাসককে (ডিসি) ওএসডি এবং বাধ্যতামূলক অবসরে গেছেন; তাদের মধ্যে যাদের বিরুদ্ধে আর্থিক কেলেঙ্কারির অভিযোগ রয়েছে, শুধুমাত্র তাদের বিরুদ্ধে মামলা হবে। বাকি সবার বিরুদ্ধে মামলা হবে না।রোববার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।শিগগিরই শূন্য থাকা নয়টি মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ দেয়া হবে -এ কথা জানিয়ে তিনি আরও বলেন, এক্ষেত্রে চুক্তিভিত্তিক কেউ নিয়োগ পাবে না।
 
সরকার কারও বিরুদ্ধেই অবিচার এবং পক্ষপাতমূলক আচরণ করেননি। রাষ্ট্রের স্বার্থে যে সিদ্ধান্ত নেয়ার শুধুমাত্র সেটাই নেয়া হয়েছে।এর আগে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে দায়িত্ব পালনকারীদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।সিনিয়র সচিব বলেন, ‘২০১৪ ও ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের মধ্যে যাদের চাকরির বয়স ২৫ বছরের নিচে তাদের ওএসডি করা হয়েছে। আর যাদের চাকরির বয়স ২৫ বছরের ঊর্ধ্বে তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে। এরইমধ্যে ৪৩ জনকে (ডিসি) ওএসডি করেছি।  আমরা ২২ জন এরকম যারা ডিসি ছিলেন এখন সচিব রয়েছেন, এমন ২২ জনকে বাধ্যতামূলক অবসর দেয়ার আদেশ জারি হয়েছে।
 
এর বাইরে ওই নির্বাচনে দায়িত্ব পালন করা যেসব কর্মকর্তারা অবসরে গেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) কার্যক্রম শুরু হয়েছে বলেও জানান মোখলেস উর রহমান।তিনি আরও বলেন, ২০২৪ সালের পাতানো নির্বাচনে যেসব কর্মকর্তারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। দ্রুত বিশাল একটি তালিকা প্রকাশ করা হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে