ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর সরকারি বেতন দিতে আরও ৫ হাজার কোটি টাকা ঋণ নিচ্ছে সরকার মিঠাপুকুরে ট্রাকের পেছনে বাসের ধাক্কায় নিহত ৩, আহত ১৮ বাংলাদেশিদের জোরপূর্বক যুদ্ধে পাঠিয়েছে রাশিয়া, প্রমাণ পেয়েছে জাতিসংঘ  ৩১ অক্টোবর এইচএসসির ফলাফল প্রকাশ বর্তমান সরকার স্বাস্থ্যসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে: রাষ্ট্রপতি ঢাকা-চট্টগ্রামের একাংশ হঠাৎ বিদ্যুৎহীন প্রধানমন্ত্রী দেশে ফেরার পর আইজিপির বিষয়ে সিদ্ধান্ত: উপদেষ্টা জাহেদ জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫ হুথিদের ১০০ কোটি ডলার দিতে চায় সৌদি আরব অংশীদারিত্ব আরও জোরদারে প্রতিশ্রুতি ২ প্রধানমন্ত্রীর রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকে নতুন এমডি সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন: রিজভী আইসিটি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিক কারখানায় আগুন নিয়ন্ত্রণে, নিহত ১ সব বিভাগে ৮টি ক্যান্সার হাসপাতালের কাজ চলছে: স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজিবি মোতায়েন

বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:২৭:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:২৭:৫৫ অপরাহ্ন
বিয়েবাড়িতে গান বাজানো নিয়ে সংঘর্ষ, বরের চাচা নিহত
নাটোরের বড়াইগ্রামে বিয়েবাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে প্রতিবেশিদের সঙ্গে সংঘর্ষে কামাল বেপারী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাঝগাঁও ইউনিয়নের ধলা মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এই সংঘর্ষ হয়। নিহত কামাল ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে এবং বর সুমন বেপারীর চাচা।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিল। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান বাজানো হচ্ছিল। এসময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী গান বাজনা করতে নিষেধ করেন। এ নিয়ে বাগবিতণ্ডা হয়, একপর্যায়ে উভয় পক্ষে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী নিহত হয়।

বড়াইগ্রাম থানার ওসি (তদন্ত) মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রফতানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী