ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন

নাসরুল্লাহর জানাজায় উপস্থিত থাকবেন যেসব ইরানি কর্মকর্তা

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০২:৩৪:৪৬ অপরাহ্ন
নাসরুল্লাহর জানাজায় উপস্থিত থাকবেন যেসব ইরানি কর্মকর্তা
লেবাননের সশস্ত্র বাহিনী হিজবুল্লাহর সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর জানাজা ও দাফন আজ রোববার (২৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে।  গত বছরের সেপ্টেম্বর মাসে বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন।  তার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্ব উপস্থিত হবেন। নাসরুল্লাহর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে ইরানের শীর্ষ কূটনীতিকরাও রওনা দিয়েছেন।  ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি এবং ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ রোববার ভোরে নাসরুল্লাহর জানাজায় যোগ দিতে বৈরুতের উদ্দেশে রওনা হয়েছেন।

আরাগচি এবং গালিবাফ ছাড়াও, ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী খামেনীর কার্যালয়, ইরানের বিচার বিভাগ, ইরানি সরকার ও সংসদের প্রতিনিধি ও দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্বদের একটি দল অনুষ্ঠানে যোগ দেবেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ২৭ সেপ্টেম্বর ইসরাইলের বিমান হামলায় নিহত হন হিজবুল্লাহর দীর্ঘকালীন নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তার মৃত্যুর পর, নাসরুল্লাহ প্রথমে তার পুত্র হাদি’র পাশে সমাহিত হন, যাকে ১৯৯৭ সালে হিজবুল্লাহর হয়ে লড়াই করার সময় হত্যা করা হয়েছিল। তার আনুষ্ঠানিক দাফন স্থগিত রাখা হয়েছিল যতক্ষণ না ইসরাইল দক্ষিণ লেবানন থেকে নিজেদের বাহিনী প্রত্যাহার শুরু করে। 

তথ্যসূত্র: মেহের নিউজ 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন