ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:০৫:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:০৫:০৯ অপরাহ্ন
দাবি আদায়ে ঢাকার পথে কুয়েটের ৮০ শিক্ষার্থী
ভিসি, প্রো-ভিসির পদত্যাগ, ছাত্র-রাজনীতি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবি আদায়ে ঢাকায় আসছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্দোলনকারী শিক্ষার্থীদের একটি অংশ।রোববার সকাল ৮টার দিকে দু’টি বাসে করে প্রায় ৮০ জন শিক্ষার্থী ঢাকার পথে রওনা হন।ঢাকায় পৌঁছে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে দেখা করবেন বলে জানিয়েছেন তারা।ঢাকার উদ্দেশে রওনার আগে সংবাদ সম্মেলনে আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, ‘আমরা ক্যাম্পাসে নিরাপত্তাহীন। এ জন্য আমরা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সাথে দেখা করব। এরপর নিরাপদ জায়গায় চলে যাব। সেখান থেকেই অনলাইনে আমাদের কার্যক্রম চলবে।’

তারা আরো বলেন, ‘যতদিন দাবি পূরণ না হচ্ছে, ততদিন ক্যাম্পাসে ফিরব না।’উল্লেখ্য, ছাত্র-রাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে গত মঙ্গলবার কুয়েটে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।ওই ঘটনার পর থেকে হামলাকারীদের শাস্তি, ভিসি ও প্রো-ভিসির পদত্যাগ, ক্যাম্পাসে ছাত্র-রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করাসহ ছয় দফা দাবিতে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।

সূত্র : বিবিসি

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা