ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ , ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিষেককে রাহুলের ফোন, রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন পরীক্ষায় ‘নীরব বহিষ্কারের’ নিয়ম বাদ দেয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী?

পবিপ্রবিতে ক্যাম্পাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:১৪:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:১৪:৫৯ অপরাহ্ন
পবিপ্রবিতে ক্যাম্পাসে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর আগমনকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন আহত হয়েছেন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলা চত্বরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সংঘর্ষে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম ও সদস্য মতিউর রহমান দিপু আহত হন। তাদের দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পবিপ্রবির একাধিক সূত্রে জানা যায়, আগামী ২৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন উপলক্ষে প্রশাসনের সঙ্গে প্রস্তুতিমূলক মতবিনিময় সভায় অংশ নিতে পবিপ্রবির ক্যাম্পাসে যান আলতাফ হোসেন চৌধুরী। তবে তার আগমনকে কেন্দ্র করেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার গ্রুপকে না জানিয়ে বিএনপির অন্য গ্রুপের নেতাকর্মীদের দাওয়াত দেওয়ায় আনোয়ার গ্রুপ ক্ষুব্ধ হয়ে মুক্ত বাংলা চত্বরে জড়ো হন। এসময় মতিউর রহমান দিপু ও তাদের অনুসারীরা ক্যাম্পাসে প্রবেশ করলে উত্তেজনার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে হাতাহাতির ঘটনা ঘটে।

বিএনপি নেতা আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘ত্যাগী নেতাদের যথাযথ মূল্যায়ন না করার কারণেই এ ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে।’

এদিকে উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘আলতাফ হোসেন চৌধুরী দলের ভাইস-চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তার দুমকি তথা পবিপ্রবি ক্যাম্পাসে আগমনের বিষয়ে আমরা উপজেলা বিএনপি কিছুই জানতাম না।’

এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘বিএনপি নেতা মতিউর রহমান দিপুসহ তাদের সমর্থকদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। মামলার তদন্তের স্বার্থে এই মুহূর্তে তাদের নাম প্রকাশ করা হচ্ছে না। দোষীদের বিরুদ্ধে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। বর্তমানে ক্যাম্পাসের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন দুমকি থানা পুলিশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন

মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত “একাত্তরের ইতিকথা” গ্রন্থের মোড়ক উন্মোচন