ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

ফ্রান্সে ছুরি হামলা, ম্যাক্রোঁর দাবি— ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:৪০:৩৭ অপরাহ্ন
ফ্রান্সে ছুরি হামলা, ম্যাক্রোঁর দাবি— ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক
ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর মুলহাউসে ছুরি হামলায় একজন নিহত এবং তিনজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। নিহত ব্যক্তি পর্তুগিজ নাগরিক। হামলাকে 'ইসলামিস্ট টেররিস্ট অ্যাটাক' বলে দাবি করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে জানানো হয়, ৩৭ বছর বয়সী এক আলজেরিয়ান নাগরিককে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সময় ওই ব্যক্তি “আল্লাহু আকবর” বলে চিৎকার করেছিলেন বলে জানিয়েছেন প্রসিকিউটররা।

স্থানীয় প্রসিকিউটরের মতে, অভিযুক্ত ব্যক্তি সন্ত্রাসবাদের নজরদারি তালিকায় ছিলেন এবং তার বিরুদ্ধে নির্বাসনের আদেশ ছিল। হামলার সময় তিনি দুই পুলিশ কর্মকর্তাকে গুরুতর আহত করেন— একজনের ঘাড়ে, অন্যজনের বুকে ছুরিকাঘাত করেন।

৬৯ বছর বয়সী এক পর্তুগিজ ব্যক্তি হামলায় হস্তক্ষেপের চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, “এটি যে একটি ইসলামি সন্ত্রাসী হামলা ছিল, তাতে কোনো সন্দেহ নেই। ফ্রান্সের মাটিতে সন্ত্রাস নির্মূল করতে আমরা আরও কঠোর পদক্ষেপ নেব।”

জানা গেছে, হামলার সময় পুলিশ মুলহাউসে ডিআর কঙ্গোর সমর্থনে চলা একটি বিক্ষোভে নিরাপত্তা টহল দিচ্ছিল। মুলহাউসের মেয়র মিশেল লুটজ ফেসবুকে লিখেছেন, “আতঙ্ক আমাদের শহরকে গ্রাস করেছে।”

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী