ঢাকা , বুধবার, ০৩ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৩:৪৭:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৩:৪৭:২৪ অপরাহ্ন
‘বাইরে গেলে আমি নিরাপত্তাহীনতায় ভুগি’
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতে একের পর এক নারকীয় ঘটনায় তিনি ভীষণ শঙ্কিত। একজন ভারতীয় নারী হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগেন বলেও অকপটে স্বীকার করেছেন তিনি।

বিনোদন জগতেও নারী হেনস্থার ঘটনা কম নয়। ভূমি জানিয়েছেন, কর্মক্ষেত্রের পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও নারীরা কতটা নিরাপদ, তা নিয়ে তার গভীর উদ্বেগ রয়েছে। বিশেষ করে, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাওয়া যৌন হেনস্থার ঘটনা নিয়ে প্রকাশিত হেমা কমিটির রিপোর্ট তাকে নাড়া দিয়েছে।

ভূমি বলেন, ‘ভারতের সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে নারী সুরক্ষার নিয়ম একভাবে মানা হয় না। কয়েকটি জায়গায় সুরক্ষা ব্যবস্থা থাকলেও, অনেক ক্ষেত্রেই তা অনুপস্থিত। হেমা কমিটির রিপোর্টে যেসব ঘটনা উঠে এসেছে, তা নির্মম বাস্তবতার উদাহরণ। এই ধরনের ঘটনা বন্ধ হওয়া জরুরি।’

নিজের পরিবারের নারীদের নিয়েও একইরকম দুশ্চিন্তা কাজ করে তার মনে। তিনি বলেন, ‘আমার বোন যখন রাতে দেরি করে বাড়ি ফেরে, তখন আমি খুব ভয় পাই। যদি কিছু হয়ে যায়, সেই আশঙ্কায় কুঁকড়ে থাকি। আমিও তো ভারতীয় নারী — বাহিরে বের হলে আমিও নিরাপত্তাহীনতায় ভুগি।’

প্রতিদিন খবরের শিরোনামে নারীদের উপর অত্যাচারের ঘটনা দেখতে দেখতে ক্লান্ত ভূমি আরও বলেন, ‘আজকের ভারতে নারীরা কি সত্যিই নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতেই যেন দিন কেটে যায়।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা