ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

লেগ স্পিনে কোহলির দুর্বলতা নিয়ে যা বললেন গাঙ্গুলী

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:২৪:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:২৪:২০ অপরাহ্ন
লেগ স্পিনে কোহলির দুর্বলতা নিয়ে যা বললেন গাঙ্গুলী
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির ফর্ম অনেকটা মন্থর হয়ে পড়েছে, এবং দলের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারছেন না তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচেও তিনি তার খারাপ সময় কাটাতে পারেননি।

বাংলাদেশের বিপক্ষে ম্যাচে কোহলি ভালোভাবে শুরু করেছিলেন, তবে ইনিংস বড় করতে পারেননি। তিনি ৩৮ বলে ২২ রান করেছিলেন, যা নিয়ে দলের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়। তবে, এই কঠিন সময়ে কোহলির পাশে দাঁড়িয়েছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে গাঙ্গুলি বলেন, ‘‘কোহলি বিশ্বের অন্যতম সেরা ব্যাটার। সে সামর্থ্যবান এবং নিজেই তার সমস্যাগুলো সমাধান করবে। তার পুরো ক্যারিয়ার অসাধারণ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ৮১টি সেঞ্চুরি করেছে। কোহলির কাউকে কিছু প্রমাণ করার দরকার নেই।’’

সম্প্রতি কোহলি অফ স্টাম্পের বাইরের বলের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়ছেন, পাশাপাশি লেগ স্পিনারের বিপক্ষে তার দুর্বলতা স্পষ্ট হয়েছে। বাংলাদেশ ম্যাচেও তিনি লেগ স্পিনার রিশাদ হোসেনের বিপক্ষে আউট হন। তবে গাঙ্গুলীর বিশ্বাস, কোহলি তার দুর্বলতা কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

তিনি আরও বলেন, ‘‘পুরো ভারতই এ নিয়ে কথা বলছে, কিন্তু কোহলি তার পরিশ্রমের দিক থেকে সেরা। সে জানে, তাকে কী করতে হবে। সমস্যা তার জন্য খুব দ্রুত সমাধান হবে।’’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা