ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন জুলাই জাতীয় সনদ যেভাবে সই হয়েছে, সেভাবেই বাস্তবায়ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাতক্ষীরার এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার ১৯ দিনে এলো ২৩ হাজার কোটি টাকার রেমিট্যান্স মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি বন্ধ শিল্প-সেবা খাতে ঋণের সুদ সর্বোচ্চ ৭ শতাংশ ‘নৌকা’ প্রতীক স্থগিত, একক প্রার্থীর আসনে যুক্ত হচ্ছে ‘না’ ভোট উপনির্বাচনে সেনা মোতায়েন, জুনের আগেই ইউপি নির্বাচন: ইসি ভারতসহ ১০ দেশের পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের পথ খুলে দিয়েছে যুক্তরাষ্ট্র আগামী মাসের মধ্যে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের কাজ চলছে: রাশিয়ার রাষ্ট্রদূত আগস্টে যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে রেকর্ড ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে সর্বোচ্চ রোগী ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ক্ষতি ৩.৭ বিলিয়ন ডলার বছরে ৫ হাজার তরুণকে ২০ লাখ টাকা পর্যন্ত ঋণ দেওয়া হবে: মাহদী আমিন একনেকে অনুমোদন পেল ১ লাখ ৬৯ হাজার কোটির ১২ প্রকল্প পবিত্র মক্কা শরিফে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা দেশ পুনর্গঠনই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি স্থানীয় সরকার নির্বাচনের তফসিল নিয়ে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী গ্রামীণ কল্যাণের কর পরিশোধ করতে হবে, সরকারের এখানে কিছু করার নেই

আগামী জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:৩২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:৩২:০৩ অপরাহ্ন
আগামী জুলাই থেকে অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক
আগামী জুলাই থেকে ব্যক্তি এবং কর্পোরেট আয়করের রিটার্ন অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে, জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। রোববার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত এনবিআর মাল্টিপারপাস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই ঘোষণা দেন।

এনবিআর চেয়ারম্যান বলেন, ‘‘অনলাইনে রিটার্ন দাখিলের সময় ব্যক্তি করদাতারা যেসব সমস্যার সম্মুখীন হয়েছেন, সেগুলোর সমাধানের জন্য আমরা শিগগিরই একটি বৈঠক করব। যাতে ভবিষ্যতে কোনো ধরনের সমস্যা ছাড়াই অনলাইনে রিটার্ন দাখিল করা যায়।’’

তিনি আরও বলেন, ‘‘আমরা অটোমেশনের দিকে অগ্রাধিকার দিচ্ছি। যদিও ১৯৯৩ সালে প্রথম অটোমেশনের কাজ শুরু হয়েছিল, নানা কারণে সেভাবে এগোতে পারিনি। তবে এখন আমরা এগিয়ে যেতে চাই।’’

এনবিআর চেয়ারম্যান উল্লেখ করেন, ‘‘আমরা এনবিআরকে জন-বান্ধব ও ব্যবসা-বান্ধব করতে কাজ করছি। আগামী বাজেটে ব্যবসা সহজীকরণের জন্য পদক্ষেপ নেওয়া হবে।’’ তিনি আরও বলেন, ‘‘ব্যবসায়ীরা ব্যবসা করুন এবং সরকারের ট্যাক্স পরিশোধ করুন, তবে করদাতাদের কোনো ধরনের হয়রানি না করার জন্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাচ্ছি।’’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ বিনিয়োগের জন্য একটি ভালো গন্তব্য, তবে আমরা সুযোগটি যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। দেশে ব্যবসায়িক প্রতিবন্ধকতা, জটিলতা ও হয়রানির কারণে বিদেশি বিনিয়োগ খুবই কম। তবে এনবিআর সিঙ্গেল উইন্ডোর সিস্টেমসহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে, যা ব্যবসা সহজীকরণে সহায়তা করবে।’’

অনুষ্ঠানে কাস্টমস স্ট্র্যাটিজিক প্ল্যান ২০২৪-২৮ এর মোড়ক উন্মোচন, এইও সার্টিফিকেট প্রদান এবং ইমপোর্ট হাব নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন