ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নিজ বাসায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৪:৩৫:৩০ অপরাহ্ন
নিজ বাসায় গুলিবিদ্ধ অভিনেতা আজাদ
অভিনেতা আজিজুর রহমান আজাদ রোববার (২৩ ফেব্রুয়ারি) ভোর রাতে রাজধানীর আশুলিয়ায় তার নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আজাদের সহশিল্পী ও সাংবাদিক জাহিদুর রহমান। তিনি বেলা দুইটার দিকে ফেসবুকে একটি স্ট্যাটাস দেন, যেখানে আজাদের ফেসবুক আইডি ট্যাগ করে লেখেন, ‘‘আশুলিয়ায় গুলিবিদ্ধ অভিনেতা আজিজুর রহমান আজাদ।’’

এই পোস্টের পর, অনেকেই মন্তব্য করে জানতে চান, ঘটনাটি কি নাটকের দৃশ্য? এর জবাবে সাংবাদিক জাহিদুর রহমান জানান, ‘‘না, ঘটনাটি বাস্তব। আজাদের নিজ বাড়িতে এই ঘটনা ঘটেছে।’’

আরেকটি মন্তব্যে উম্মে আইমান হোসেন নামের একজন নেটিজেন আরও বিস্তারিত জানান। তিনি লেখেন, ‘‘আজ ভোর রাতে এই অভিনেতার বাড়িতে ডাকাতির উদ্দেশ্যে একদল দূর্বৃত্ত প্রবেশ করে। ঘটনাক্রমে তাদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন আজাদ।’’

তবে এই ঘটনায় শোবিজের অন্য কোনো তারকা বা সূত্র থেকে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, অভিনেতা আজিজুর রহমান আজাদ কয়েকটি নাটকে অভিনয় করে অল্প সময়ের মধ্যেই পরিচিতি লাভ করেছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা