ঢাকা , শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

আমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০২:৩৩:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০২:৩৩:৪০ অপরাহ্ন
আমেরিকা চাইলেই সব হবে না: মেজর হাফিজ
ট্রাম্পের কথার যৌক্তিক অর্থ খুঁজতে যাওয়া বোকামি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। বলেছেন, আমেরিকা চাইলেই সব হবে না।শনিবার (২ নভেম্বর) সকালে সময় সংবাদকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেন।

যুক্তরাষ্ট্রে নির্বাচনের ঠিক চার দিন আগে, গত বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিবৃতি দেন রিপাবলিকান প্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান ও অন্য সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে অভিযোগ করে, এর নিন্দা জানান সাবেক এ মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, বাংলাদেশ বর্তমানে ‘পুরোপুরি বিশৃঙ্খল পরিস্থিতির’ মধ্যে রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প বিশ্ব রাজনীতিতেই একটি বিতর্কিত নাম। তিনি কখন কী বলেন নিজেও জানেন না। মূলত ভারতীয়দের ভোট টানতেই এই কৌশল নিয়েছেন ট্রাম্প।’
 
‘হিন্দুদের পক্ষে কথা বললে ভোট তার দিকে যেতে পারে বলেই ভোট বাড়ানোর উদ্দেশ্যে তার অপরিনামদর্শী বক্তব্য আমাদের অবাক করেছে। তার বন্ধু মোদিকে (ভারতের প্রধানমন্ত্রী) খুশি করার জন্য এ মন্তব্য করেছেন তিনি,’ যোগ করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
 সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ দাবি করে বিশ্বব্যাপী হত্যাকাণ্ডের যে সমর্থন দিয়ে আসছে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না বলেও মন্তব্য করেন তিনি।মেজর হাফিজ বলেন, ‘ট্রাম্প নির্বাচনে জিতলেও কিছু হবে না। তাদের হাতে অন্য অনেক এজেন্ডা রয়েছে। আগের মতো অবস্থা আর নাই। আমেরিকা চাইলেই সব হবে না।’
 
পৃথিবীর মোড়ল আমেরিকা আর নাই উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘চীন ও রাশিয়াও এখন শক্তিশালী। আমরা অপেক্ষা করছি, যুক্তরাষ্ট্রের নির্বাচনে যিনি জয়ী হবেন, বাংলাদেশের ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি কেমন হবে দেখার জন্য।’
 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা