ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

ইউএসএইড’র অর্থ তছরুপ হয়েছে কিনা খতিয়ে দেখবে ভারত

  • আপলোড সময় : ২৩-০২-২০২৫ ০৫:০৮:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০২-২০২৫ ০৫:০৮:১০ অপরাহ্ন
ইউএসএইড’র অর্থ তছরুপ হয়েছে কিনা খতিয়ে দেখবে ভারত
ভারতের ২ কোটি ১০ লক্ষ ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ১৮২ কোটি রুপি) অনুদান বন্ধের ঘোষণা করেছে আমেরিকার সংশ্লিষ্ট দফতর। এই অনুদানটি আন্তর্জাতিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন দেশকে অর্থসাহায্য প্রদান করে থাকে, তবে অভিযোগ রয়েছে যে, ইউএসএইডের এই অনুদান ভারতে ভোটের হার বাড়ানোর জন্য ব্যবহৃত হচ্ছিল।

এ বিষয়ে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর উদ্বেগ জানিয়ে বলেন, আমেরিকার ইউএসএআইডি সংস্থাটিকে ভারতে কাজ করার জন্য সরল বিশ্বাসে অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বক্তব্যে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি বলেন, ‘‘আমেরিকা কিছু তথ্য প্রকাশ করেছে, যা অবশ্যই উদ্বেগের। মনে হচ্ছে, কিছু মানুষ নির্দিষ্ট একটি দৃষ্টিভঙ্গি তৈরি করার জন্য সক্রিয় হয়েছেন। আমরা এটি খতিয়ে দেখছি এবং সত্য ঘটনা প্রকাশ্যে আসবে।’’

তিনি আরও বলেন, ‘‘যদি অভিযোগ সত্যি হয়, তবে দেশের জনগণের জানার অধিকার রয়েছে কে বা কারা খারাপ কাজে এই অনুদান ব্যবহার করেছে।’’

এছাড়া, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সম্প্রতি বিভিন্ন দেশের জন্য নির্ধারিত বড় অঙ্কের সহায়তা বাতিলের ঘোষণা দিয়েছে, যার মধ্যে ভারতীয় ভোটারদের ভোটমুখী করতে বরাদ্দ ২১ মিলিয়ন মার্কিন ডলারও অন্তর্ভুক্ত।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা