ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে: প্রধানমন্ত্রী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন সারাদেশে দুইদিন এলপিজি বিক্রি বন্ধ ঘোষণা

সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৯:৫০:৩৯ পূর্বাহ্ন
সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
সোমবার থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নত হবে; অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
রোববার দিবাগত রাত ৩টার দিকে রাজধানীর বারিধারা ডিওএইচএসে নিজ বাসভবনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথাগুলো বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আমি বাহিনীগুলোকে নির্দেশ দিয়েছি, তারা টহল কার্যক্রম আরো বাড়াবে।

আগামীকাল (সোমবার) থেকে যেন কোথাও কিছু না ঘটে এজন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীগুলো যদি এটা ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমরা অ্যাকশন নেব।
দেশবাসীকে আশ্বস্ত করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশবাসীকে আশ্বস্ত করছি আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে, অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে তাদের কোনো অবস্থাতেই আমরা ছাড় দেবো না।

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী দোসরদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেবো না। তাদের কাছে প্রচুর টাকা। এই টাকা তারা বিভিন্নভাবে ছড়াচ্ছে এবং দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছে। তারা কোনোভাবেই সফল হবে না।ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল প্রসঙ্গে তিনি বলেন, তারা আমার যে কারণে পদত্যাগ করতে বলে, ওই কারণগুলো যদি আমি উন্নতি করে দিতে পারি, তাহলে তো আর কোনো পদত্যাগের প্রশ্ন ওঠে না। তারা তো চাচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। আইনশৃঙ্খলা পরিস্থিতির যেন উন্নতি হয়, আমি সেই ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে।

একই প্রসঙ্গে তিনি বলেন, আমার মা–বোনদের ভয়ের কোনো কারণ নেই।তাঁদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন (সচেতন) এবং তাদের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়, সে ব্যাপারে আমরা সব সময় সজাগ আছি। আইনশৃঙ্খলা বাহিনীও এ ব্যাপারে সব সময় সজাগ আছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা

শিশুর সময় ধারণা: ছোটবেলা থেকেই সময়কে চিনতে শেখা