ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১১:০১:৩২ পূর্বাহ্ন
আজ দুবাই যাচ্ছে ‘নতুন বাংলাদেশ’
ব্রিটিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন নিয়মিত অধিনায়ক সাবিনা খাতুনসহ ১৫ সিনিয়র ফুটবলার। তাদের সঙ্গে যোগ দিয়েছিলেন নতুন আরও তিনজন। এদের বাদ দিয়েই নতুন দল গঠন করেছেন ব্রিটিশ কোচ। এই নতুন বাংলাদেশকে নিয়েই আজ তিনি রওনা হচ্ছেন আরব আমিরাতে। উদ্দেশ্য স্বাগতিকদের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলা। বুধবার ফিফা প্রীতি ম্যাচ এবং ২ মার্চ সাধারণ একটি প্রীতি ম্যাচ খেলবেন আফঈদা খন্দকাররা।দুটি সাফ জেতা দলের অনেক ফুটবলারই নেই দলে। সেই অভাবটা অনুভব হওয়ারই কথা। কিন্তু গতকাল রবিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে সফরে সাবিনাদের অভাব অনুভব করবেন না বলেই জানান অধিনায়ক আফঈদা ‘আমি অভাব অনুভব করছি না।’

তিনি যোগ করেন, ‘আমি অভাব অনুভব করছি না। কারণ আগেও আমি এদের (বর্তমান দলের সতীর্থদের) সঙ্গে খেলেছি। অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলে একই সঙ্গে খেলেছি আমরা। সিনিয়ররা যে ধাপে ধাপে অনুশীলন করেছে, আমরাও সেই ধাপে ধাপে অনুশীলন করেছি।’আফঈদা আরও বলেন, ‘আমাদের সবার একই রকম অভিজ্ঞতা হয়তো নেই, কম-বেশি থাকতে পারে। তারা (সিনিয়ররা) হয়তো অনেক বেশি ম্যাচ খেলেছে, আমরা হয়তো কম খেলেছি। কিন্তু তাদের মতোই আমরা অনুশীলন করেছি।’ 

বয়সভিত্তিক পর্যায়ে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আছে আফঈদার। এই প্রথম তিনি জাতীয় দলের নেতৃত্ব দেবেন। নেতার মতোই দলকে আগলে রাখার ব্যাপারে আশাবাদী এই ডিফেন্ডার বলেন, ‘আমি অনূর্ধ্ব-১৯ দলে অধিনায়কত্ব করেছি। ওই দলের বেশির ভাগ খেলোয়াড় এখানে রয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি দলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। পেছন থেকে তাদের সমর্থন দিয়ে যাব। ইনশাআল্লাহ আমি সেই চেষ্টা করব।আফঈদার দলে আছেন সাফজয়ী আটজন। বাকি ২৩ জনের মধ্যে ৯ জন একেবারেই নতুন।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম