ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬ , ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার

জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১১:২২:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১১:২২:৩৩ পূর্বাহ্ন
জুন মাস থেকে বাংলাদেশে বিদ্যুৎ দেবে নেপাল
চলতি বছরের জুন থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু করতে যাচ্ছে নেপাল। দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য ৪০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে।

নেপালি সংবাদমাধ্যম নেপাল মনিটর-এর প্রতিবেদনে জানানো হয়, গত বছর বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যুৎ রপ্তানি নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। নেপালে উৎপাদিত বিদ্যুৎ ভারতের গ্রিড ব্যবহার করে বাংলাদেশে পৌঁছাবে।

এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত নেপালি রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারি জানিয়েছেন, ‘আমাদের উৎপাদন সক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে রপ্তানিও বাড়ানো হবে। এতে উভয় দেশই লাভবান হবে।’

বাংলাদেশ, নেপাল ও ভারতের মধ্যে সহযোগিতার অংশ হিসেবে ২০২৩ সালের ৩ অক্টোবর বিদ্যুৎ রপ্তানিচুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির আওতায় ২০২৫ সাল থেকে ২০২৯ সাল পর্যন্ত প্রতি বছর ১৫ জুন থেকে ১৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ করবে নেপাল।

অন্যদিকে, ভারতের আদানি পাওয়ার জানিয়েছে, তারা কয়েক দিনের মধ্যেই ১,৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ পুরোদমে শুরু করবে। গত তিন মাস ধরে সরবরাহ আংশিকভাবে বন্ধ থাকলেও এবার পুরো ক্ষমতায় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে।

তবে, বাংলাদেশ থেকে অনুরোধ করা ছাড় ও কর সুবিধা দেওয়ার বিষয়টি আদানি পাওয়ার প্রত্যাখ্যান করেছে বলে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে।

বিদ্যুৎ সরবরাহ নিয়ে এই উদ্যোগগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশের জ্বালানি চাহিদা মেটাতে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বলে আশা করা হচ্ছে।

কমেন্ট বক্স
এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম