ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা।

সম্প্রচারের অনুমতি পেল চ্যানেল ওয়ান

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ১২:২৩:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ১২:২৩:২৬ অপরাহ্ন
সম্প্রচারের অনুমতি পেল চ্যানেল ওয়ান
দীর্ঘ ১৫ বছর পর সম্প্রচারের অনুমতি পেল বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চ্যানেল ওয়ান। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

চ্যানেল ওয়ানের আইনজীবীরা জানিয়েছেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চ্যানেলটির তরঙ্গ বাতিলের যে সিদ্ধান্ত নিয়েছিল, তা স্থগিত করেছেন আদালত। ফলে সম্প্রচারে আর কোনো বাধা নেই চ্যানেল ওয়ানের।

চ্যানেল ওয়ানের পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। প্রায় দেড় দশক পর চলতি বছরের ২৩ জানুয়ারি সুপ্রিম কোর্টের চেম্বার আদালত চ্যানেল ওয়ানকে আপিল দায়েরের অনুমতি দেয়।

উল্লেখ্য, ২০১০ সালের ২৭ এপ্রিল সন্ধ্যার সংবাদের সময় তৎকালীন আওয়ামী লীগ সরকার চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বাতিল করে। পরবর্তীতে হাইকোর্টে করা মামলার আবেদনও খারিজ হয়।

সে সময় তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু জানান, টেলিযোগাযোগ আইন লঙ্ঘন করে চ্যানেল ওয়ান তাদের সম্প্রচার যন্ত্রপাতি ব্যাংকে বন্ধক রেখে পরবর্তীতে নিলামে বিক্রি করে দেয়। এই কারণেই সরকার চ্যানেলটির সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নিয়েছিল।

তবে সর্বশেষ আদালতের রায়ে চ্যানেল ওয়ান আবারও সম্প্রচারের অনুমতি পেল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী

আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী