ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে সেন্টমার্টিন দেশে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর জাপান সফর, স্থগিত হলো একনেকের বৈঠক সাইবার হামলার কবলে জনতা ব্যাংকের ওয়েবসাইট রংপুরে চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২ সাইবার ঝুঁকিতে বন্ধের পর চালু বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট   বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘের সংস্কার সমর্থন করে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে: আইজিপি প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফর নতুন বিনিয়োগ আনতে ভূমিকা রাখবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৯ ইউনিটের ৪ ঘণ্টার চেষ্টায় গাজীপুরে গুদামের আগুন নিয়ন্ত্রণে মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার: ধর্মমন্ত্রী শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে নিহত ৩, আহত ১৬ প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া

শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের কাজ

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৩:০৭:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৩:০৭:২৯ অপরাহ্ন
শুরু হচ্ছে ‘গেম অব থ্রোনস’ সিনেমা নির্মাণের কাজ
‘গেম অব থ্রোনস’ ভক্তদের জন্য দারুণ খবর হলো, এবার প্রিয় সিরিজটি নিয়ে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছে ওয়ার্নার ব্রো’স। এটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে, যেখানে স্ক্রিপ্ট তৈরির কাজ চলছে, যদিও এখনো কোনো পরিচালক, অভিনেতা বা চিত্রনাট্যকার চূড়ান্ত করা হয়নি। 

এটি মূল সিরিজের প্রথমবারের মতো সিনেমায় পরিণত হওয়ার ঘটনা নয়। ২০১৪ সালে ফ্র্যাঞ্চাইজিটির লেখক জর্জ আর আর মার্টিন নিজেও ‘গেম অব থ্রোনস’ নিয়ে সিনেমা বানানোর প্রস্তাব দিয়েছিলেন, যা তখন এইচবিও গ্রহণ করেনি। তবে সিরিজটির অমর জনপ্রিয়তার কারণে নির্মাতারা অবশেষে সিনেমা নির্মাণের দিকে ঝুঁকেছে।

মূল সিরিজের প্রিক্যুয়েল হিসেবে ইতোমধ্যেই ‘হাউস অব দ্য ড্রাগন’ প্রচারিত হয়েছে এবং এর দ্বিতীয় সিজন শেষ হয়েছে। 

বর্তমানে সিরিজটির তৃতীয় সিজনের ঘোষণা আসার পাশাপাশি আরো দুটি প্রকল্প, ‘টেন থাউজেন্ড শিপস’ এবং ‘অ্যা নাইট অব দ্য সেভেন কিংডমস,’ প্রাথমিক পর্যায়ে রয়েছে। এর মধ্যে কিছু প্রকল্প বাদ পড়লেও, নতুন এই সিনেমা এবং সিরিজগুলো ফ্র্যাঞ্চাইজির আকর্ষণকে আরও বাড়িয়ে তুলবে।

কমেন্ট বক্স