ঢাকা , বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ , ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব ইরানের ২ ডিসি প্রত্যাহার রাজধানীতে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ভারতে তাপবিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ, নিহত ১১ নজিরবিহীন জ্বালানি সংকট ডেকে আনতে পারে বিশ্বমন্দা মানবতাবিরোধী অপরাধে নানক-তাপসের অভিযোগ গঠনের শুনানি আজ দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ২ কোটি ৭৫ লাখ কৃষকের কাছে পর্যায়ক্রমে ‘কৃষক কার্ড’ তুলে দেওয়া হবে: প্রধানমন্ত্রী সংসদে সংখ্যাগরিষ্ঠতা কাজে লাগিয়ে বিএনপি যা ইচ্ছা তাই করছে: হাসনাত আবদুল্লাহ আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান হরমুজ ঘিরে আবারও উত্তেজনা, লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম নেপালে প্রধানমন্ত্রীকে কটূক্তি করায় সাংবাদিক গ্রেপ্তার, বিক্ষোভের পর মুক্তি ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার শিশুদের টিকার অর্থ আত্মসাতের অভিযোগে ড. ইউনূসের বিরুদ্ধে দুদকে আবেদন গাড়ি শোডাউন বিতর্কে পদ হারালেন ছাত্রদল নেতা জামিনে মুক্ত হলেন বাউল শিল্পী আবুল সরকার মায়ের কবরের সামনে দাঁড়িয়ে মার্কশিট দেখাল দুই ভাই

বিধিনিষেধের পরও মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০১:৪৮:৫৩ অপরাহ্ন
বিধিনিষেধের পরও মেহজাবীনের গায়েহলুদের ছবি ফাঁস
বেশ কিছু জল্পনা-কল্পনার পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার পাত্র দীর্ঘদিনের প্রেমিক, পরিচালক ও প্রযোজক আদনান আল রাজীব। আজ (২৪ ফেব্রুয়ারি) ঢাকার অদূরে একটি রিসোর্টে তাদের বিয়ের আয়োজন সম্পন্ন হবে।

এর আগে রোববার অনুষ্ঠিত হয় তাদের গায়েহলুদের অনুষ্ঠান। অনুষ্ঠানটির কিছু ছবি ফাঁস হতেই তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।

গায়েহলুদের অনুষ্ঠানে কিছু বিধিনিষেধ ছিল, যেমন— আমন্ত্রিত অতিথিরা ছবি বা ভিডিও তুলতে পারবেন না। তবে, তাও ফাঁস হয়ে গেছে মেহজাবীন চৌধুরী ও আদনান আল রাজীবের বেশ কিছু মুহূর্তের ছবি। ছবি গুলোতে দুজনকেই হাস্যোজ্জ্বল অবস্থায় দেখা যায়। অনুষ্ঠানে একটি ব্যান্ডদলও উপস্থিত ছিল, যা থেকে অনুমান করা যায়, বিয়েতে তারা নাচ-গানেও অংশ নিয়েছিলেন।

সূত্রে জানা গেছে, গায়েহলুদের অনুষ্ঠানটি পরিবারের সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে। ঢাকার বাইরে রিসোর্টে বেশ কয়েকদিন ধরে বিয়ের প্রস্তুতি চলছিল এবং সেখানে মেহজাবীন ও আদনানের পরিবারের সদস্যরা সকাল থেকেই পৌঁছাতে শুরু করেন। বিনোদন অঙ্গনের বেশ কিছু পরিচিত মুখও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেওয়া একটি সূত্র গণমাধ্যমে জানান, মেহজাবীন নিজে প্রথমে সামাজিক মাধ্যমে বিয়ের ছবি শেয়ার করবেন, এরপর অন্যরা ছবি ও ভিডিও শেয়ার করতে পারবেন। গায়েহলুদের অনুষ্ঠানে মেহজাবীন পরেছিলেন লেহেঙ্গা, আর আদনান পরেছিলেন পাঞ্জাবি-পায়জামা।

কমেন্ট বক্স
চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার

চীনা নাগরিককে কুপিয়ে মালামাল লুট, ৫ ডাকাত গ্রেপ্তার