ঢাকা , বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ , ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা নির্বাচনে নারীদের নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ চায় জাতিসংঘ ভোটের দিন যান চলাচলে মানতে হবে যে বিধিনিষেধ নির্বাচনি দায়িত্ব পালনকালে ২২ ধরনের কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে একে-৪৭ থাকবে পদত্যাগ করলেন বিচারপতি মামনুন রহমান ও নাইমা হায়দার ভিয়েতনাম-শ্রীলঙ্কা থেকে ‘নারী আমদানির’র প্রস্তাব দেয়ায় দ.কোরিয়ার নেতা বহিষ্কার বিদেশ থেকে ‘কুমারী নারী আমদানির’ প্রস্তাব দক্ষিণ কোরিয়ায় সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ফ্ল্যাট পেল হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা নির্বাচনের ৩ দিন যান চলাচলে বিধিনিষেধ, ভোট দিতে যাবেন যেভাবে ৫০তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ পান বিক্রেতার হাতে টাকা গুঁজে দেওয়ার ভিডিও ভাইরাল, ক্ষমা চাইলেন ব্যারিস্টার শাহরিয়ার ঠাকুরগাঁওয়ে শাশুড়ির নির্বাচনি প্রচারণায় বিলেতি বউমা ২০০ পর্যবেক্ষক নিয়ে ইউরোপীয় ইউ‌নিয়ন মাঠে নামছে আজ ঢাকা-৩ আসনে সুষ্ঠু ভোট নিশ্চিতে যৌথ বাহিনীর মহড়া এবার নাহিদ ইসলামের দ্বৈত নাগরিকত্বের বৈধতা নিয়ে রিট প্রেমিককে ডেকে এনে স্বামীর সঙ্গে নির্মম কাণ্ড নববধূর ভোটের আগে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেনে কড়াকড়ি নির্বাচন ঘিরে গাড়ির চাপ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯ কিলোমিটার যানজট

অবশেষে ঢাবির টিএসসিতে নামাজের জায়গা পেলেন মেয়েরা

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৩:১৪:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৩:১৪:২৩ অপরাহ্ন
অবশেষে ঢাবির টিএসসিতে নামাজের জায়গা পেলেন মেয়েরা
দীর্ঘ প্রতিক্ষার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) মেয়েদের নামাজের জায়গা উদ্বোধন করা হয়েছে৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান টিএসসি অডিটোরিয়ামের উত্তর পাশে মেয়েদের জন্য প্রস্তুতকৃত নামাজের জায়গাটি উদ্বোধন করেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে চুক্তিবদ্ধ ‘গ্রীন ফিউচার ফাউন্ডেশনে’র অর্থায়নে নামাজের স্থান প্রস্তুত করা হয়। 

এর আগে গত ৩ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের পক্ষ থেকে টিএসসিতে মেয়েদের জন্য নামাজের জায়গা বরাদ্দ চেয়ে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এর পরিপ্রেক্ষিতে টিএসসি ডিরেক্টর অফিস থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে প্রকৌশল বিভাগ থেকে দরপত্র আহ্বান করা হয়। এ বিষয়ে স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের সংগঠক তাবাসসুম নুপা বলেন, আমরা শুধু স্মারকলিপি প্রদান করেই ক্ষ্যান্ত ছিলাম না। দফায়-দফায় প্রশাসনের সাথে মিটিং এবং এই কাজের সাথে সংশ্লিষ্টদের তাগাদা দেওয়ার কাজটি করে যাচ্ছিলাম বিগত দুই মাস ধরে। অবশেষে আজকে প্রথম নামাজ পড়ার মাধ্যমে অন্তরে যে প্রশান্তি অনুভব করছি, তা বলার মতো নয়।

স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের আহ্বায়ক জামালুদ্দীন মুহাম্মাদ খালিদ বলেন, টিএসসিতে নামাজের জায়গার দাবিটা একটা গণদাবিতে পরিণত হয়েছিলো। এর আগে বিভিন্নভাবে চেষ্টা করেও আমরা সফল হতে পারিনি। ডিসেম্বরের শুরুতে তাই আটঘাট বেঁধেই নামি, যেভাবেই হোক এটাকে সফল করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গ্রীন ফিউচার ফাউন্ডেশনকে অনেক ধন্যবাদ আমাদের উদ্যোগটি এভাবে সফলতার প্রান্তে নিয়ে যাওয়ার জন্য। স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদ শিক্ষার্থীদের প্রয়োজনে এমন আরো কিছু উদ্যোগ নিয়েছে ও নিচ্ছে। আশা করি সেগুলোতেও প্রশাসনকে এভাবে পাশে পাব।

প্রসঙ্গত, এর আগে ২০২২ সালের ৫ এপ্রিল টিএসসিতে মেয়েদের নামাজের স্থান অনুমোদনের জন্য উপাচার্য বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীরা। এ সময় উপাচার্য ২২ এপ্রিল পর্যন্ত সময় চান। তবে ১২ এপ্রিল সেখানে জোহরের নামাজ আদায় করেন  একদল নারী শিক্ষার্থী। ঘটনার জেরে সেদিন রাতেই অজ্ঞাত কে বা কারা এসে ছেলে এবং মেয়েদের স্থানের গেটে তালা লাগিয়ে দেয় এবং মেয়েদের নামাজের স্থানের কার্পেট সরিয়ে ফেলে। এরপর থেকে সেই জায়গায় নামাজ পড়ার সুযোগ পেলেও মেয়েদের নামাজের সুযোগ বন্ধ হয়ে যায়। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ক্যাম্প থেকে বের হতে পারবেন না রোহিঙ্গারা