ঢাকা , রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ , ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট শিক্ষার্থীদের সাথে উৎসবমুখর পরিবেশে ব্রাক্ষণবাড়িয়া জেলায় বইপড়া কর্মসূচীর শুভসূচনা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাহিত্য আড্ডা রং ফর্সাকারী ৮ ব্র্যান্ডের ক্রিমে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর উপাদান থাকায় বিক্রিতে নিষেধাজ্ঞা অত্যাচারের ছবি যেন আর তুলতে না হয়, সেই সমাজ গড়তে হবে: আলাল ‘গুলশানের চামেলি’তে ভিন্ন রূপে এডলফ খান, অভিনয় করবেন যৌনকর্মীর দালাল চরিত্রে সারজিস-পাটোয়ারীসহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ গুলশান থেকে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেফতার ‘স্কুটি নাকি গোল্ড?’ ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করল এসিআই-এর ফ্রিডম ব্র্যান্ড, বাড়ল ক্যাম্পেইনের মেয়াদ

ক্ষমতাসীন দলের সাথে তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবল তারকা ওজিল

  • আপলোড সময় : ২৪-০২-২০২৫ ০৪:২৯:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০২-২০২৫ ০৪:২৯:৫৪ অপরাহ্ন
ক্ষমতাসীন দলের সাথে তুরস্কের রাজনীতিতে যোগ দিলেন প্রাক্তন ফুটবল তারকা ওজিল
বিশ্বকাপজয়ী জার্মান ফুটবলার মেসুত ওজিল আনুষ্ঠানিকভাবে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের নেতৃত্বাধীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি)-তে যোগ দিয়েছেন।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) আঙ্কারায় অনুষ্ঠিত এক কংগ্রেসে তাকে দলের কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য করা হয় বলে জানিয়েছে ‘ফ্রান্স-২৪’।

২০২৩ সালে ফুটবল থেকে অবসর নেওয়া ওজিল বহুদিন ধরেই এরদোগানের ঘনিষ্ঠ সমর্থক ছিলেন। ২০১৯ সালে মিস তুরস্ক আমিন গুলসকে বিয়ের সময় তার বিয়েতে ‘বেস্টম্যান’ হিসেবে উপস্থিত ছিলেন এরদোগান নিজেই।

ফুটবল ক্যারিয়ারের শেষদিকে, জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ তুলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিলেন ওজিল। সে সময় জার্মান সরকার ও ক্রীড়াঙ্গনে তুমুল বিতর্ক হলেও তুরস্কে তিনি ব্যাপক সমর্থন পান।

উল্লেখ্য, ২০০২ সাল থেকে তুরস্কে ক্ষমতায় থাকা একেপি দলের নেতৃত্বে নবমবারের মতো নির্বাচিত হয়েছেন এরদোগান। মেসুত ওজিলের মতো আন্তর্জাতিক তারকা দলের সঙ্গে যুক্ত হওয়ায় তুর্কি জনগণের প্রতিক্রিয়া কেমন হয়, তা এখন দেখার বিষয়। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তুরস্কে ওজিলের জনপ্রিয়তা দলের পক্ষে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

কমেন্ট বক্স
রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল