ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ , ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কমলো জেট ফুয়েলের দাম ৬৮৯ কোটি টাকার ইউরিয়া-ডিএপি সার কেনার অনুমোদন দিল সরকার ঈদযাত্রার শুরুতেই সড়কে মৃত্যু ১২, ভয়াবহ দুর্ঘটনার ছড়াছড়ি ৫ জেলায় রামিসা হত্যা মামলার বিচার শুরু ঈদের পর: আইনমন্ত্রী হামে শিশুমৃত্যু ৫০০ ছাড়াল,বেশি গুরুতর ঢাকা বিভাগ জাতীয় সাইবার ড্রিল ২০২৬-এ চ্যাম্পিয়ন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ‘সাইবারস্যাভি’ ২০২৬ বিশ্বকাপে বিদেশি কোচদের দাপট, শীর্ষে আর্জেন্টিনা ড্রোন হামলা প্রতিরোধে তেল ডিপোতে লোহার সুরক্ষা কাঠামো বসাচ্ছে আমিরাত ঝিনাইদহে এনসিপি নেতার ওপর হামলা: জামায়াতের তীব্র নিন্দা ও উদ্বেগ বাড্ডায় কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা চালকের মৃত্যু জুমার নামাজের পর মাদকাসক্ত ছেলের হাতে প্রাণ গেলো বৃদ্ধ বাবার আলোচিত রামিসা হত্যার বিচারের দাবিতে মিরপুর-১০ নম্বরে 'ব্লকেড কর্মসূচি' পাটগ্রাম সীমান্তে চোরাকারবারীদের লক্ষ্য করে বিজিবির গুলি এবারও বিনা টিকিটের যাত্রী ঠেকাতে কমলাপুরে বাঁশের বেড়া সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারালেন এক র‌্যাব সদস্য মুঠোফোনে এক চাপেই সর্বনাশ, মুহূর্তেই খালি ব্যাংক হিসাব ‘হানিমুন’-এর জন্য ৭৫ হাজার সাপ প্রতিবছর ভিড় করে কানাডার নারসিসে চট্টগ্রামে ৩ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তকে ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা পিআইসিইউ সংকটে চমেকে বাড়ছে শিশু মৃত্যুর শঙ্কা, দিশেহারা স্বজনরা ৮৩ দিনে গড়াল ইরানের ইন্টারনেট ব্ল্যাকআউট, বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশটি

যে কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৩:২৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৩:২৭:৪৫ অপরাহ্ন
যে কারণে ‘ট্রয়’ সিনেমায় অভিনয় করেননি ঐশ্বরিয়া
বলিউডের আলোচিত তারকা অভিনেত্রীদের মধ্যে অন্যতম ঐশ্বরিয়া রায় বচ্চন। কানস ফিল্ম ফেস্টিভ্যালে ‘দেবদাস’-এর প্রদর্শন হওয়ার পর থেকেই লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ঐশ্বরিয়ার জনপ্রিয়তা। এরপর হলিউডে একাধিক ছবির প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিছু প্রস্তাবে রাজি হয়েছিলেন, বাকি ফিরিয়ে দিয়েছিলেন। 

এই ফেরানোর তালিকায় রয়েছে অস্কারজয়ী জনপ্রিয় হলিউড তারকা ব্র্যাড পিটের ‘ট্রয়’ ছবি। এক সাক্ষাৎকারে নিজেই এই কথা জানিয়েছিলেন ঐশ্বরিয়া।

মুখ্য চরিত্রে না হলেও এই ছবিতে এক মাঝারি অথচ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে তার জন্য অন্তত ৮ মাস হলিউডে থাকতে হত তাকে। ঐশ্বরিয়া তখনও জানতেন না, এটাই হলিউডের নিয়ম। 
চরিত্র ছোট্ট হলেও যাতে ছবির শুটিং চলার ফাঁকে অভিনেতা-অভিনেত্রীদের ডেট নিয়ে আচমকা কোনও সমস্যা না হয়, তার জন্য এই চুক্তি করে রাখেন বিগ বাজেট হলিউড ছবির নির্মাতারা। অথচ সেই সময় ঐশ্বরিয়ার হাতে একগুচ্ছ নামিদামি হিন্দি ছবির পরিচালকদের কাজের প্রস্তাব ছিল। সেইসব ছবির জন্য ডেট-ও দেওয়া ছিল।

তবু একটা চেষ্টা করতে পারতেন তিনি, যদি না তাকে টানা হলিউডে ৮-৯ মাস থাকতেই হবে, এই নির্দেশ না দেওয়া হতো। তাই ছেড়েছিলেন ব্র্যাড পিটের নায়িকা হওয়ার প্রস্তাব। শেষ পর্যন্ত সেই চরিত্রে অভিনয় করেন রোজ বায়ির্ন।

পরবর্তী সময়ে ২০১২ সালে এক সাক্ষাৎকারে ব্রাড পিট এই ঘটনার কথা উল্লেখ করেছিলেন। জানিয়েছিলেন ঐশ্বরিয়ার সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়ে যাওয়ার কথা আজও তার মনে রয়ে গেছে। 

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা

কনডমের ব্র্যান্ড এ‍্যাম্বাসেডরের মাধ‍্যমে বাড়ছে সচেতনতা-স্বাস্থ্য সুরক্ষা, নকল পণ্য ঝুঁকি ও পরিবার পরিকল্পনায় কনডম ব্যবহারে নতুন মাত্রা