ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড
শহীদ সেনা দিবসে ফখরুল

‘হাসিনার নেতৃত্বে আ.লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে’

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:২২:৫১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১২:২২:৫১ অপরাহ্ন
‘হাসিনার নেতৃত্বে আ.লীগ যথাযথ ব্যবস্থা না নেওয়ায় হত্যাযজ্ঞ চলে’
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পিলখানা হত্যাযজ্ঞ দুদিন ধরে চলার ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। তিনি অভিযোগ করেছেন, সেই সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগ, বিশেষ করে শেখ হাসিনার নেতৃত্বে, পরিকল্পিতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে হত্যাযজ্ঞের ঘটনাগুলো হতে দেয়।

জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল ইসলাম বলেন, "বাংলাদেশ ও সেনাবাহিনীর শত্রুরা চক্রান্ত করে বিডিআরের অভ্যুত্থানের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাকে হত্যা করে, যার ফলে নিরাপত্তা ব্যবস্থা তছনছ হয়ে যায়।"

তিনি বলেন, "বাংলাদেশের শত্রুদের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীর মনোবলকে দুর্বল করা এবং নিরাপত্তা ব্যবস্থায় আঘাত হানা।"

ফখরুল ইসলাম আরও বলেন, তখনকার শাসকগোষ্ঠী পরিকল্পিতভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করায় দুদিন ধরে পিলখানায় হত্যাযজ্ঞ চলতে থাকে। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ ও সঠিক তদন্ত এখনও হয়নি এবং তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে সঠিক ও নিরপেক্ষ তদন্তের আশা ব্যক্ত করেছেন।

তিনি বলেন, "যারা এই হত্যাকাণ্ডের জন্য দায়ী তাদের শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।"

ফখরুল ইসলাম শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগের কথা স্মরণ করে বলেন, এটি বাংলাদেশের জন্য একটি কলঙ্কজনক ঘটনা। তিনি আরও বলেন, "আজকে আমরা ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথে রয়েছি এবং শহীদ সেনা সদস্যদের আত্মত্যাগ যেন বিফলে না যায়।"

এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে