ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:৩০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১২:৩০:০৮ অপরাহ্ন
গতির ফুলকি ছোটানো নাহিদ রানার প্রশংসায় রাচিন রবীন্দ্র
নাহিদ রানা চ্যাম্পিয়ন্স ট্রফির মাধ্যমে আইসিসির সাদা বলে প্রথম বড় মঞ্চে নিজের দ্যুতি ছড়িয়েছেন। যদিও তার দল ম্যাচটি জিততে পারেনি, তবে ব্যক্তিগত পারফরম্যান্স তাকে হতাশ করতে পারে না। ৪৩ রান দিয়ে ১ উইকেট শিকার করেছেন এই গতিময় পেসার, যেটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ উইকেট। তিনি কিউই ব্যাটসম্যান কেইন উইলিয়ামসনকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন, যা ছিল ম্যাচের অন্যতম হাইলাইট।

ম্যাচ শেষে নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র নাহিদ রানার পারফরম্যান্সের প্রশংসা করেছেন। সংবাদ সম্মেলনে তিনি বলেন, "বাংলাদেশের বোলিং দারুণ। ফিজ (মুস্তাফিজুর রহমান) এবং তাসকিন (আহমেদ) অনেক ক্রিকেট খেলেছে, কিন্তু এখন রানা এসেছে। সে দারুণ প্রতিভাবান এবং দ্রুত বল করে।"

রাচীন আরও বলেন, "আজকে প্রথমবার তার বিপক্ষে খেললাম। সে তরুণ, এবং তার উন্নতি দেখে অনেক এক্সাইটিং লাগছে। আশা করি ভবিষ্যতে তার বিপক্ষে আরও ম্যাচ খেলব।"

টম ল্যাথামের সঙ্গে তার জুটি নিয়ে রাচীন বলেন, "উইকেট ছিল কিছুটা ট্রিকি, তবে বাংলাদেশের বোলাররা দারুণ বল করেছে এবং আমাদের চাপে রেখেছে। টম (ল্যাথাম) দারুণ ব্যাটসম্যান, এবং অভিজ্ঞতায় সমৃদ্ধ। তার সঙ্গে জুটি গড়ে ম্যাচ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। ২৪০ রান চেজ করতে তাড়াহুড়া করার প্রয়োজন ছিল না, বরং ভালো শট খেলেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা