ঢাকা , শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ , ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান প্রকাশ্যে 'প্রিন্স' টিজার, গ্যাংস্টার অবতারে ঈদে আসছেন শাকিব জাহাজে লুকিয়ে ইংল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে শিয়াল ইরান যুদ্ধে অর্থায়ন বন্ধের দাবিতে মার্কিন পার্লামেন্টে চিঠি ২৫০ সংস্থার আজ ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা শৈলকুপায় ভিজিএফের কার্ড ভাগাভাগি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ মুক্তিযোদ্ধাদের দেখানো পথেই এগিয়ে যাবে গণতান্ত্রিক দেশ উন্নত চিকিৎসার জন্য মির্জা আব্বাসকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি ইতেকাফে থাকা অবস্থায় মসজিদে নামাজরত সাবেক পুলিশ সদস্যের মৃত্যু কারচুপির অভিযোগে হাইকোর্টে নাহিদ ইসলামের বিরুদ্ধে মামলা স্পিকারের কাছে ইনসাফের প্রত্যাশা বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের ফ্যাসিস্ট বা তার দোসর যাতে বক্তব্য দিয়ে সংসদকে কলুষিত করতে না পারে: নাহিদ ইসলাম রাষ্ট্রপতির ভাষণে হাসিমুখে টেবিল চাপড়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন আওয়ামী লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি এনআইডির কপি চাওয়ায় ব্যাংকারের বিরুদ্ধে মামলা, আসামি সাংবাদিকও চাকা ভেঙে রানওয়েতে আটকা পড়ল এয়ার ইন্ডিয়ার বিমান নিজের থেকে বেশি শিক্ষিত মেয়েকে বিয়ে করুন: হাসনাত জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ১৫ আগস্ট জাতীয় শোক দিবস বাতিল, অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্তই বহাল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার সুন ওয়েইডং

তত্ত্বাবধায়ক আমলে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ১২:৫৭:৪৫ অপরাহ্ন
তত্ত্বাবধায়ক আমলে চাকরিচ্যুত ৮৫ নির্বাচন কর্মকর্তাকে পুনর্বহালের নির্দেশ
তত্ত্বাবধায়ক সরকারের সময়ে চাকরিচ্যুত হওয়া ৮৫ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে ১৮ বছর পর চাকরিতে পুনর্বহারের নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন।

২০০৫ সালের ৩ সেপ্টেম্বর সরকারি কর্ম-কমিশনের মাধ্যমে ৩২৭ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়। তবে নিয়োগ নিয়ে বিতর্ক উঠলে, তত্ত্বাবধায়ক সরকার ৮৫ জন কর্মকর্তাকে চাকরিচ্যুত করে।

চাকরি ফিরে পেতে কর্মকর্তারা আইনি লড়াই শুরু করেন। ২০১০ সালের ১২ এপ্রিল প্রশাসনিক আপিল ট্রাইব্যুনাল তাদের পুনর্বহারের রায় দিলেও, সরকার পক্ষের আপিলে ২০২২ সালের ১ সেপ্টেম্বর সেই রায় বাতিল করা হয়।

পরবর্তীতে ২০২৩ সালে চাকরিচ্যুত কর্মকর্তারা রায়ের পুনর্বিবেচনা চেয়ে আপিল বিভাগে আবেদন করেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে আজ আদালত তাদের চাকরিতে পুনর্বহারের আদেশ দেন, যা দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটায়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান

ইরাকে মার্কিন জ্বালানি–সরবরাহকারী বিমান বিধ্বস্ত, উদ্ধার তৎপরতা চলমান