ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

সুদের টাকার বিষয়ে শাহরুখের গোপন তথ্য ফাঁস

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:১২:৩০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:১২:৩০ অপরাহ্ন
সুদের টাকার বিষয়ে শাহরুখের গোপন তথ্য ফাঁস
বলিউডের ‘বাদশা’ শাহরুখ খান শুধু রুপালি পর্দায় নয়, বাস্তব জীবনেও হৃদয়জয়ী মানুষ। সম্প্রতি তার উদারতার এক অনন্য দৃষ্টান্ত সামনে এনেছেন প্রযোজক রেণু চোপড়া। প্রয়াত নির্মাতা রবি চোপড়ার স্ত্রী রেণু জানান, তাদের পরিবারের কঠিন সময়ে শাহরুখ যেভাবে পাশে দাঁড়িয়েছিলেন, তা কখনও ভুলতে পারবেন না।

রেণু চোপড়া বলেন, ছেলের অভয় চোপড়ার প্রথম ছবি ‘ইত্তেফাক’ প্রযোজনা করতে শাহরুখ এক কথায় রাজি হয়ে যান, এমনকি ছবির চিত্রনাট্য না পড়েই! শাহরুখ শুধু বিনিয়োগই করেননি, বরং ছবির আয় থেকে সুদ নেওয়া থেকেও পুরোপুরি বিরত ছিলেন।

রেণু বলেন, “আমি বলেছিলাম, আমার ছেলে মনপ্রাণ দিয়ে সিনেমাটি বানাবে। কিন্তু শাহরুখ বলেছিলেন, তিনি ঘোড়াকে নয়, বরং চালককে সমর্থন করেন। সিনেমা মুক্তির পরও যখন সুদের হিসাব তোলার কথা উঠল, শাহরুখ সরাসরি জানিয়ে দেন, ‘এই টাকা আমার জন্য হারাম। কোনও সুদ লাগবে না।’”

২০১৭ সালে মুক্তি পাওয়া ‘ইত্তেফাক’-এ অভিনয় করেছিলেন সিদ্ধার্থ মালহোত্রা, সোনাক্ষী সিনহা, অক্ষয় খান্নার মতো তারকারা। তবে পর্দার আড়ালে শাহরুখের এই নিঃস্বার্থ ভালোবাসা ও সহায়তা চোপড়া পরিবারের মনে আজও অমলিন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে