ঢাকা , সোমবার, ১৩ এপ্রিল ২০২৬ , ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা সরকারের আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম মালয়েশিয়ায় শ্রমবাজার দ্রুত খুলতে কাজ করছে সরকার: মাহদী আমিন মারা গেছেন কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলে নববধূ নিয়ে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় মুহূর্তেই সব শেষ হরমুজ প্রণালী পরিষ্কার করছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প হত্যাচেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিনের জামিন দিনাজপুর টেক্সটাইল মিল খুব দ্রুতই চালু হবে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা স্ত্রীকে হত্যার পর প্রতিবেশীকে ফোন করে মরদেহ উদ্ধার করতে বললেন স্বামী অসুস্থ ত্রাণমন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হবে: সৈয়দপুর জেলা বিএনপি নেতা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় শরীরে এইচআইভি জীবাণু পুশ, তরুণীর আত্মহত্যা পরীক্ষায় তুমিও ফেল, ৬ মাস পর আমিও ফেল: শিক্ষামন্ত্রী বাগেরহাটের হজরত খানজাহান (রহ.)-এর মাজারের দিঘিতে গাজীপুর জেলা কারাগারে কর্মরত কর্মকর্তার বদলি তালাকপ্রাপ্ত স্ত্রীকে নিয়ে দিনভর ঘোরাঘুরি, সন্ধ্যায় ধানক্ষেতে মিলল মরদেহ বাংলাদেশ সীমান্তে সাপ-কুমির মোতায়েন করবে ভারত! এরা হলুদ সাংবাদিকতা ছাড়বে কখন, প্রশ্ন জামায়াত আমিরের সরকার না মানলে বাজারে সরবরাহ বন্ধের হুমকি ফ্যামিলি কার্ডের প্রলোভন দেখিয়ে বিধবাকে হোটেলে নিয়ে ধর্ষণ, অতঃপর

কুমারখালীতে দুই কবর থেকে কঙ্কাল চুরি!

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:১৫:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:১৫:৩৯ অপরাহ্ন
কুমারখালীতে দুই কবর থেকে কঙ্কাল চুরি!
কুষ্টিয়ার কুমারখালী চাপড়া ইউনিয়নের পাহাড়পুর-নূরপুর কবরস্থানে দুটি কবর থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতের কোনো এক সময়ে এ ঘটনা ঘটে, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

কঙ্কাল চুরির খবর ছড়িয়ে পড়ার পর কবরস্থানে নিহতদের স্বজন ও উৎসুক জনতা ভিড় করতে থাকে। পুলিশ কবরস্থানের পাশে থাকা ভূট্টা ক্ষেত থেকে দুটি হাড়ের টুকরো, কয়েকটি কাটার যন্ত্র এবং একটি টাউজার জব্দ করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, প্রায় দুই বছর আগে বার্ধক্যজনিত কারণে পশ্চিম নগর সাঁওতা গ্রামের আব্দুস সাত্তার স্ত্রী ছারা খাতুন (৮৫) মারা যান। তার কিছুদিন পর মারা যান তার নাতি রাতুল (১৪), যিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তাদের দুজনকে একসঙ্গে দাফন করা হয়েছিল।

মঙ্গলবার সকালে ছারা খাতুনের ছেলে রইসুল বিশ্বাস কবর জিয়ারত করতে গিয়ে দেখেন, কবরের মাঝখানে বড় গর্ত করা এবং কবর থেকে দেহাবশেষ অদৃশ্য। এ সময় তার ছেলে রিজভী বিশ্বাস জানান, তার বাবা সকালে কবর জিয়ারত করে এসে দাদি ও চাচাতো ভাইয়ের কবর খোঁড়া দেখতে পান এবং কঙ্কাল চুরির বিষয়টি নিশ্চিত করেন।

কৃষক দবির উদ্দিন জানান, এটি এলাকায় প্রথমবারের মতো এমন একটি ঘটনা ঘটেছে, যা সবাইকে আতঙ্কিত করেছে। এছাড়া, স্থানীয় সামছুজ্জামানও কবরস্থানে এমন ঘটনার জন্য উদ্বেগ প্রকাশ করেছেন এবং নিরাপত্তা ব্যবস্থা বাড়ানোর দাবি জানিয়েছেন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম