ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০১:৩০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০১:৩০:২১ অপরাহ্ন
দেশকে শান্তিপূর্ণ জায়গায় রেখে সেনানিবাসে ফিরে যাবে সেনাবাহিনী: সেনাপ্রধান
জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাওয়া ক্লাবে আয়োজিত ফটো এক্সিবিশনে অংশ নিয়ে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান বলেন, তার একমাত্র লক্ষ্য হল দেশ ও জাতির শান্তি নিশ্চিত করা এবং সেনানিবাসে ফিরে যাওয়া। তিনি দেশটির শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব কেবল সেনাবাহিনীর নয়, বরং আনসার বাহিনী, পুলিশ, র‍্যাব ও বিজিবিরও রয়েছে বলে উল্লেখ করেন।

তিনি বলেন, "বর্তমানে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য জেলে রয়েছেন, ফলে পুলিশ কার্যক্রম বন্ধ রয়েছে এবং অন্যান্য বাহিনীও আতঙ্কিত।"

এসময় সেনাপ্রধান নির্বাচনের প্রসঙ্গে বলেন, "আমরা নির্বাচন দিকে এগিয়ে যাচ্ছি, ১৮ মাসের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করছি।" তিনি সতর্ক করে বলেন, "পরে যদি কেউ বলেন যে, আমি সতর্ক করিনি, তাহলে তা ভুল হবে না।" প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশকে একত্রিত রাখার জন্য যতোটা সম্ভব সাহায্য করছেন বলে উল্লেখ করেন সেনাপ্রধান।

তিনি সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, "যদি আমরা হানাহানি করি, তাহলে দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।"

সেনাপ্রধান সেনাবাহিনীর প্রতি বিদ্বেষ না দেখিয়ে, সহযোগিতা করার জন্য সবাইকে অনুরোধ করেন। তিনি বলেন, "আমরা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, আমাদের সাহায্য করুন, আক্রমণ নয়। আমরা দেশ ও জাতিকে রক্ষা করতে চাই।"

অরাজক পরিস্থিতি ও অপরাধীদের সুযোগ নেওয়ার বিষয়টি তুলে ধরে সেনাপ্রধান বলেন, "এখন একটি অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি এবং অপরাধীরা এই পরিস্থিতির সুযোগ নিচ্ছে।"

এসময় তার বক্তব্যে দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার এবং সাম্প্রদায়িক অশান্তি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা