ঢাকা , রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ , ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এমপিদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল, সংসদে বিল পাস সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু এসএসসি পরীক্ষার হলে সিলিং ফ্যান খুলে মাথায় পড়ল শিক্ষার্থীর সাগর-রুনি হত্যা মামলা: তদন্ত শেষ করতে আরও ৬ মাস সময় দিলেন হাইকোর্ট টঙ্গীতে ঘর থেকে ছেলের, রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার ফ্লোরিডায় নিহত লিমনের বাড়িতে মাতম, মরদেহ ফেরানোর দাবি পরিবারের ১৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে পূজা চেরির বাবা গ্রেফতার পিরোজপুরে হাত-পাবিহীন শিশুর জন্ম: বাবা বললেন ফেলে দিতে, হাসপাতাল করল বিল মওকুফ রাজধানীতে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নারীর মৃত্যু ফেসবুকে পানিসম্পদ প্রতিমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার মেয়ের স্বামীর সঙ্গে শাশুড়ি ওমরায় যেতে পারবেন? স্মার্টফোনের ন্যূনতম দাম ২৫০০ টাকার মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র, যে কারণ জানা গেল মারা গেছেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও, পাওয়া গেছে দেহের টুকরা অসৎ হলে আমাকেও ছাড় দেবেন না: জামায়াত আমির মেধানির্ভর আত্মবিশ্বাসী মানবসম্পদ গড়তে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রতিরক্ষা চুক্তি বাস্তবায়ন শুরু করেছে ভারত-রাশিয়া প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত নেতানিয়াহু, নিয়েছেন চিকিৎসা এখনও সন্ধান মেলেনি যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী বৃষ্টির

সমন্বয়ক পরিচয়ে বাড়িতে তল্লাশি, ৫ জনকে ধরে পুলিশে দিল গ্রামবাসী

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৩:০৪:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৩:০৪:৪৫ অপরাহ্ন
সমন্বয়ক পরিচয়ে বাড়িতে তল্লাশি, ৫ জনকে ধরে পুলিশে দিল গ্রামবাসী
ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নে গত সোমবার রাতে "সমন্বয়ক" পরিচয়ে পাঁচজন ব্যক্তি একটি বাড়িতে ঢুকে তল্লাশি চালানোর অভিযোগে গ্রামবাসী তাদের আটক করে পুলিশে দেয়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চাঁদপুর গ্রামে।

আটককৃতদের মধ্যে ফেনী পৌরসভার বারাহীপুর ভূঁইয়া বাড়ির এনামুল হক বাবু, শান্তিধারা এলাকার আবদুল্লাহ আল ওহি, ডাক্তারপাড়া এলাকার জিহাদ হাসান প্রান্ত, সদর উপজেলার ফাজিলপুর এলাকার শাহরিয়ার ইসলাম আলভি ও চাড়িপুর এলাকার শাহাদাত হোসেন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মমিন ভূঞা নামক এক ব্যক্তি দক্ষিণ চাঁদপুর গ্রামের বাসিন্দা এবং ঢাকায় ব্যবসা করেন। তিনি পূর্বে আওয়ামী লীগের সমর্থক ছিলেন, তবে কোনো পদ-পদবি বা মামলার আসামি নন। গত শুক্রবার একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে বাড়িতে আসেন তিনি এবং পরে আবার ঢাকায় ফিরে যান। সোমবার রাতে পাঁচজন ব্যক্তি মমিনের বাড়িতে ঢুকে "ছাত্র সমন্বয়ক" পরিচয়ে তল্লাশি শুরু করেন। এ সময় বাড়ির নারী ও শিশুরা আতঙ্কিত হয়ে পড়েন। এরপর গ্রামবাসী তাদের আটক করে পুলিশে খবর দেন।

এ বিষয়ে সমাজ কমিটির সাধারণ সম্পাদক আলী মনছুর সুমন জানান, "এরা চাঁদাবাজির উদ্দেশ্যে এখানে এসেছিলেন।" তিনি আরও বলেন, "কিছু সময় পরে দরজা খুলতে না চাইলে তারা সেনাবাহিনীর লোকজন নিয়ে এসেছেন বলে পরিবারের সদস্যদের ভয় দেখিয়েছিলেন।"

এ ছাড়া ইউনিয়ন জামায়াতের আমির কামরুল ইসলাম বলেন, মমিন ভূঞা কখনো কোনো পদ-পদবিতে ছিলেন না এবং তিনি অত্যন্ত ভালো মানুষ। তিনি অভিযোগ করেন যে, এসব ব্যক্তির উদ্দেশ্য ছিল চাঁদাবাজি।

পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ঘটনাস্থলে গিয়ে আটককৃতদের থানায় নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করা হয় এবং পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু

সুন্দরগঞ্জে বজ্রপাতে শিশুসহ তিনজনের মৃত্যু