ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

নাহিদ হয়তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন: প্রেস সচিব

  • আপলোড সময় : ২৫-০২-২০২৫ ০৫:৫৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০২-২০২৫ ০৫:৫৭:৪১ অপরাহ্ন
নাহিদ হয়তো একদিন দেশের প্রধানমন্ত্রী হবেন: প্রেস সচিব
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে তিনি পদত্যাগপত্র জমা দেন। আগামী ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের আহ্বায়কের দায়িত্ব নিতে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

পদত্যাগের পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, "গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি বাস্তবায়নে মাঠে থেকে কাজ করতেই আমি পদত্যাগ করেছি। সরকারের ভেতরে নয়, বরং জনগণের পাশে থেকে পরিবর্তনের জন্য কাজ করতে চাই।"

নাহিদের পদত্যাগের খবরে রাজনৈতিক মহলে আলোচনার ঝড় উঠেছে। অনেকেই তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, "নাহিদ ইসলাম দেশের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম তীক্ষ্ণ রাজনৈতিক চিন্তার অধিকারী। মাত্র ২৬ বছর বয়সে তিনি স্বৈরাচারের বিরুদ্ধে গণজাগরণে নেতৃত্ব দিয়েছেন। ভবিষ্যতে তিনি দেশের রাজনীতিতে বড় ভূমিকা রাখবেন। আল্লাহ জানেন, একদিন হয়তো তিনি দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন।"

নাহিদের নতুন রাজনৈতিক দলটি মূলত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে গঠিত হচ্ছে। দলটি একটি মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে, যেখানে ছাত্র ও তরুণ নেতৃত্ব থাকবে অগ্রভাগে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে