ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় সমবায় দিবস উদযাপন

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৩:৪৮:৫৭ অপরাহ্ন
জাতীয় সমবায় দিবস উদযাপন
"সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ" এই  প্রতিবাদ্যে সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) দিবসটির কর্মসূচির শুরুতেই জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সমবায় দিবসের কার্যক্রম শুরু হয়।বেলা ১২ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন ও সমবায় কার্যালয়ের উদ্যোগে উপজেলা সমবায় অফিসার মো: কপিল উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা সমবায় অফিসের জিল্লুর রহমান এবং মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহায়ক শামীম আহমদের যৌথ পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোয়াইনঘাটের সহাকরী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা সরোয়ার আলম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মালিক, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি মিনহাজ উদ্দিন, গোয়াইনঘাট প্রেসক্লাবের বর্তমান সাধারণ সম্পাদক মো: করিম মাহমুদ লিমন, সমবায়ীদের মধ্য বক্তব্য রাখেন সৈয়দ ফখরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতৃবৃন্দ।

কমেন্ট বক্স
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী

জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী