ঢাকা , শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ , ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি আলোচনা নিয়ে সুখবর দিল পাকিস্তান আগামী বছর থেকে হজের খরচ আরও কমাতে প্রধানমন্ত্রীর উদ্যোগ মাগুরায় সেলুনে চুল কাটার সিরিয়াল নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৬ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে স্থানান্তর করা হবে না: পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবারও হরমুজ পাড়ি দিতে পারল না ‘বাংলার জয়যাত্রা হরমুজ প্রণালি পাড়ি দেওয়া প্রথম তেলবাহী ট্যাংকার পাকিস্তানের জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, গ্রেপ্তার ১৩ শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেওয়া যাবে না : শিক্ষামন্ত্রী গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র–হামাস সরাসরি আলোচনায় ইন্দোনেশিয়ায় যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই যুক্তরাষ্ট্রে একের পর এক পারমাণবিক বিজ্ঞানী নিখোঁজ! বাকিতে চা বিক্রি না করা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ১০ ৪১৯ যাত্রী নিয়ে আজ শুরু হচ্ছে প্রথম হজ ফ্লাইট, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী বিএনপি জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে : জামায়াত আমির নতুন উপজেলা পেতে যাচ্ছে বাংলাদেশ, নাম কী? সপরিবারে বাংলাদেশে শ্রীকান্ত আচার্য চড়া সবজির বাজার, বেশিরভাগের দাম ১০০ টাকার বেশি কার্বন ক্রেডিট বিক্রি করে বছরে ১ বিলিয়ন মার্কিন ডলার পাওয়া সম্ভব: ড. সাইমুম পারভেজ

৬০ কোটি টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব, জানালেন ট্রাম্প

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ১০:৪২:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ১০:৪২:০৫ পূর্বাহ্ন
৬০ কোটি টাকায় মিলবে মার্কিন নাগরিকত্ব, জানালেন ট্রাম্প
অভিবাসন নীতিতে বড় পরিবর্তন আনতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার তিনি মার্কিন নাগরিকত্বের বিষয়ে গোল্ড কার্ড চালুর কথা জানান। এটি পেতে হলে গুনতে হবে পাঁচ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬০ কোটি টাকা); যা মার্কিন নাগরিকত্বের পথ সুগম করবে। খবর সিএনএনের।মঙ্গলবার ওভাল অফিস থেকে ট্রাম্প বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আপনার একটি গ্রিন কার্ড আছে, তবে এটি গোল্ড কার্ড। আমরা এই গোল্ড কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি এবং এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি নাগরিকত্বের পথও তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবেন।

আগামী দু’সপ্তাহের মধ্যেই এই কার্ড বিক্রি শুরু হবে এবং এর মাধ্যমে লক্ষ লক্ষ কার্ড বিক্রি করা যেতে পারে বলেও তিনি পরামর্শ দেন। তবে কীভাবে ‘গোল্ড কার্ড’ পাওয়া যাবে বা প্রক্রিয়া বাস্তবায়িত হবে, সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট।রাশিয়ান অলিগার্কদের কাছে কার্ড বিক্রি করার কথা বিবেচনা করবেন কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, ‘হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অভিজাতদের চিনি যারা খুব ভালো মানুষ।

অনেকের মতে, নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে বর্তমান ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর উপর প্রভাব পড়তে পারে। উল্লেখ্য, ‘ইবি-৫ প্রোগ্রাম’-এর মাধ্যমে অভিবাসী বিনিয়োগকারীরা আমেরিকায় গ্রিন কার্ড পেয়ে থাকেন। নতুন ‘গোল্ড কার্ড’ চালু হলে ‘ইবি-৫ প্রোগ্রাম’ আর থাকবে না বলেই মনে করছেন অনেকে। ‘গোল্ড কার্ড’ থেকে প্রাপ্ত অর্থ সরাসরি সরকারি তহবিলে পৌঁছবে বলেও জানিয়েছেন তিনি। আমেরিকার আর্থিক ঘাটতি মেটাতে এটি কাজে লাগবে বলেই জানাচ্ছে সে দেশের প্রশাসনের একাংশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী

কোচিং বাণিজ্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষা প্রতিমন্ত্রী