ঢাকা , বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ , ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চট্টগ্রামের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে চুক্তি সই ফ্যাসিবাদ আমলে নিপীড়িত শিক্ষকদের মূল্যায়নের চিন্তা করছে সরকার: মাহদী আমিন ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী যুক্তরাষ্ট্রে পোশাক রফতানিতে দ্বিতীয় স্থান হারাল বাংলাদেশ সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা: এলজিআরডি মন্ত্রী চালুর দুদিনের মাথায় ফের বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন বেসরকারি শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই: এলজিআরডি প্রতিমন্ত্রী ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী নয়াদিল্লিতে বাংলাদেশ-ভারত যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠক শুরু আজ পানিবণ্টনে ভারতের কাছে ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: হুমায়ুন কবির ১ ডিসেম্বর থেকে দেশব্যাপী পরিবার পরিকল্পনার বৃহৎ ক্যাম্পেইন শুরু: স্বাস্থ্যমন্ত্রী এবছর রসায়নে যৌথভাবে নোবেল পেলেন ফ্রান্সের হেনরি কাগান ও জাপানের কেনসো সোয়াই একনেক সভায় ১৬ হাজার ২০৭ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন ১৭ অক্টোবরের ছুটি বাতিল, প্রজ্ঞাপন জারি এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু 

প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৩:৫৯ অপরাহ্ন
প্রধান উপদেষ্টাকে জাতিসংঘ মহাসচিবের চিঠি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে একটি চিঠি পাঠিয়েছেন। এতে তিনি প্রধান উপদেষ্টার নেতৃত্বে চলমান সংস্কার কার্যক্রমের প্রতি জাতিসংঘের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন।

প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে, ৪ ফেব্রুয়ারি ড. ইউনূস জাতিসংঘের মহাসচিবকে একটি চিঠি পাঠান, যা ৭ ফেব্রুয়ারি তার রোহিঙ্গা সংকট ও অগ্রাধিকার বিষয়ক প্রতিনিধি খলিলুর রহমান জাতিসংঘ মহাসচিবের কাছে পৌঁছে দেন। এর প্রতিক্রিয়ায় ২৫ ফেব্রুয়ারি আন্তোনিও গুতেরেস এই চিঠির উত্তর দেন।

মহাসচিব তার চিঠিতে জানান, বাংলাদেশ এবং এই অঞ্চলের ওপর রোহিঙ্গা সংকটের প্রভাবের বিষয়ে তিনি ড. ইউনূসের উদ্বেগের সঙ্গে একমত। রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে এ বিষয়ে আরও সমর্থন নিশ্চিত করতে জাতিসংঘ প্রচেষ্টা চালিয়ে যাবে। এছাড়া, মিয়ানমারের রাজনৈতিক সংকট সমাধানে আসিয়ানসহ আঞ্চলিক সংস্থাগুলোর সঙ্গে জাতিসংঘ ঘনিষ্ঠভাবে কাজ করবে, যাতে রাখাইনে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা যায়।

চিঠিতে আরও বলা হয়, রাখাইন রাজ্যের স্থানীয় জনগণের জন্য মানবিক সহায়তা এবং জীবনযাত্রার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের স্থানীয় টিমগুলোকে সর্বোচ্চ সহযোগিতা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। জাতিসংঘ মিয়ানমারের জন্য জরুরি ত্রাণ, আবাসন এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

মহাসচিব আশাবাদ প্রকাশ করে বলেন, মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলন বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। এতে সংকট সমাধানের জন্য নতুন সম্ভাবনা তৈরি হবে।

এছাড়া, জাতিসংঘ মহাসচিব আগামী ১৩ মার্চ বাংলাদেশ সফরের ঘোষণা দিয়েছেন। সফরকালে তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা করবেন। চিঠির শেষে তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান মাসে এই সফরকে কেন্দ্র করে আলোচনাকে আরও এগিয়ে নেওয়ার জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’

ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’