ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

‘দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে’

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:১৯:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:১৯:১৯ অপরাহ্ন
‘দেখে মনে হচ্ছে মাহমুদউল্লাহ এখানে ছুটি কাটাতে এসেছে’
বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় যেন থামছেই না! চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা দুই ম্যাচে বাজে হারের পর, সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে চারদিকে। মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো অভিজ্ঞ খেলোয়াড়দের দলে রাখা নিয়ে ক্রিকেট বিশ্লেষকরা খোলামেলা কথা বলছেন।

ভারতের দীনেশ কার্তিক ও ওয়াসিম জাফরের পর এবার কড়া ভাষায় সমালোচনা করেছেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম। মাহমুদউল্লাহর ফিল্ডিং ও ব্যাটিং নিয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, "ওকে দেখে মনে হয়েছে ছুটি কাটাতে এসেছে। এখন তার ব্যাটিংও হচ্ছে না, বোলিংও না।" নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ১৪ বলে মাত্র ৪ রান করে ব্রেসওয়েলের বলে আউট হওয়া মাহমুদউল্লাহ যেন সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।

আকরাম আরও বলেন, "বাংলাদেশের উচিত তরুণদের সুযোগ দেওয়া। মাহমুদউল্লাহ-মুশফিকরা যদি খেলতে চায়, তবে তাদের লাল বলের ক্রিকেটে ফোকাস করা উচিত। সাদা বলের ক্রিকেট সাহস আর গতির খেলা। আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য এখনই দল গড়ার সময়।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা