ঢাকা , রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান আব্দুল হান্নান কাতারে গ্রেফতার অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই দুর্গাপূজার মূল দর্শন: রাষ্ট্রপতি ১৭ বছরে তথ্য কমিশনকে কাজ করতে দেওয়া হয়নি: প্রধান তথ্য কমিশনার প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের ঘটনা তদন্ত করছে পুলিশ: ডিবি প্রধান ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায়ের বিরুদ্ধে আপীল করল গ্রামীণ কল্যাণ কলকাতায় ভেঙে পড়ল দুর্গাপূজার মণ্ডপ, পদদলিত হয়ে নিহত ১৯ জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হরমুজ প্রণালি আবারও বন্ধের ঘোষণা ইরানের গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন কুড়িগ্রামে ট্রাকচাপায় ইজিবাইকের ৫ যাত্রী নিহত উত্তরায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত অর্ধশতাধিক কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, ছয় জনই একই পরিবারের শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ডেঙ্গু প্রতিরোধে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কক্সবাজারে মেরিনড্রাইভে টুপটুপ রিসোর্টে আগুন, নিহত ৬ বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়:জ্বালানি উপদেষ্টা

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৩:৫১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৩:৫১:১১ অপরাহ্ন
সরকার কোনো গোষ্ঠীর কাছে দায়বদ্ধ নয়:জ্বালানি উপদেষ্টা
সড়ক পরিবহন, বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, তাদের সরকার ক্ষমতায় যায়নি, দায়িত্ব নিয়েছে। বলেন, আমরা কোনো ভেস্টেড গ্রুপের (নির্দিষ্ট গোষ্ঠী) কাছে দায়বদ্ধ নই; আমরা দায়বদ্ধ গণহত্যায় শহীদদের প্রতি। শনিবার (২ নভেম্বর) হোটেল সোনারগাঁওয়ে এক সেমিনারে অংশ নিয়ে এ কথা বলেন তিনি।উপদেষ্টা বলেন, সরকার একটা আমানত। হাজার হাজার কোটি টাকা যারা সরকারে থাকে তাদের না, জনগণের। সরকার যে আমানত, সেটি ভুলে গিয়েছিল বিগত সরকার। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশা আকাশচুম্বী, তবে আমাদের কাছে যাদুর চেরাগ নেই। আমাদের হাতে সময়ও বেশি নেই। রাজনীতিবিদরা উসখুস করছে নির্বাচন নিয়ে।

জ্বালানি উপদেষ্টা বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে দুর্নীতি হয়েছে। ইনডেমনিটি বাতিল করেছে। বিদ্যুৎ ও জ্বালানির দাম নির্ধারণে বিইআরসিকে ফিরিয়ে দিয়েছি। মেট্রোরেল পরিচালনায় সাবেক সচিবকে নিয়োগের বিধান বাদ দিয়ে অভিজ্ঞদের নিয়োগের বিধান করা হয়েছে।বিগত সরকারের লুটপাটের উন্নয়নের সমালোচনা করে তিনি বলেন, কর্ণফুলী টানেল কেন করা হলো, কে এই টানেল চেয়েছে? এ ধরনের প্রকল্প করার ক্ষেত্রে পাবলিকের মতামত নেয়া হবে। উন্নয়নকে জনগণের প্রয়োজন বিবেচনা করে নেয়া হবে। বাজে প্রকল্প বাদ দেয়া হবে। নিজের বাড়ি যাবেন, সেজন্য রাস্তা বানালেন, নিজের স্বার্থে এগুলো আর করা যাবে না।

পদ্মা সেতুর রেল প্রকল্প নিয়ে ফাওজুল কবির খান বলেন, পদ্মা সেতুর নিচে যে রেল সংযোগ রয়েছে, বলা হয়েছে, সেখানে প্রতিবছর ১৪’শ কোটি পাওযা যাবে। কিন্তু বছরে মাত্র ৩৭ কোটি টাকা পেয়েছে। বিগত সরকারের আমলে ঠিকাদার ঠিক করে টেন্ডার করা হতো, কোন প্রতিযোগিতা ছিল না। এগুলো ঠিক করা হবে বলেও জানান তিনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ

সৌদি রাষ্ট্রদূতকে ডেকে দুই প্রবাসীর মৃত্যুদণ্ডের কারণ জানতে চাইল বাংলাদেশ