ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানিকগঞ্জে বাড়ছে গাজর চাষ, মৌসুমে ৫০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:২৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:২৪:৫৫ অপরাহ্ন
মানিকগঞ্জে বাড়ছে গাজর চাষ, মৌসুমে ৫০ কোটি টাকার বিক্রির সম্ভাবনা
মানিকগঞ্জের সিংগাইর উপজেলা এখন দেশের গাজর উৎপাদনের অন্যতম কেন্দ্র। উন্নত যাতায়াত ব্যবস্থা, বেলে-দোঁআশ মাটির উর্বরতা আর গাজরের স্বাদ দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। ফলে দিন দিন বাড়ছে চাষের পরিমাণ, আর কৃষকের মুখে ফুটছে হাসি।

জেলা কৃষি অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ মৌসুমে ৯৬০ হেক্টর জমিতে গাজর চাষ হয়েছে, যার ৯৫০ হেক্টরই সিংগাইরে। গত বছরের তুলনায় ১০ হেক্টর বেশি জমিতে চাষ হয়েছে এবার। এখানকার উৎপাদিত গাজর দিয়ে দেশের প্রায় ৪০% চাহিদা মেটানো সম্ভব বলে জানানো হয়েছে। সবকিছু ঠিক থাকলে কৃষকেরা চলতি মৌসুমে প্রায় ৫০ কোটি টাকার গাজর বিক্রি করতে পারবেন।

সিংগাইরের প্রতিটি ইউনিয়নে গাজরের আবাদ হলেও জয়মন্টপ ইউনিয়নের দুর্গাপুর, চর দুর্গাপুর, ভাকুম, চর ভাকুম, পূর্ব ও পশ্চিম ভাকুম গ্রামগুলো যেন গাজরের রাজধানী! পুরো গ্রাম জুড়েই বিস্তীর্ণ মাঠে দেখা মেলে গাজর তুলতে ব্যস্ত কৃষক আর শ্রমিকদের।

চর আজিমপুর গ্রামের বাবুল হোসেন বলেন, সাড়ে ৩ লাখ টাকা খরচ করে ৭ লাখ টাকার গাজর বিক্রি করেছেন, প্রতি বিঘায় লাভ হয়েছে ৪০ হাজার টাকা। ভাকুমের জয়নাল মিয়া বলেন, তিনি ৮ বিঘা জমিতে গাজর চাষ করে ৩ লাখ ৮০ হাজার টাকায় আগেভাগেই বিক্রি করে দিয়েছেন, খরচ বাদে বেশ ভালো লাভ হয়েছে।

গাজর ব্যবসায়ী সিদ্দিক জানান, আগে ঢাকার বাজার থেকে গাজর কিনে বিভিন্ন জেলায় পাঠাতেন, কিন্তু এখন ক্ষেত থেকেই সরাসরি গাজর কিনছেন। এতে পরিবহন খরচ কমলেও শ্রমিকের মজুরি বেড়েছে, তবুও লাভজনক থাকায় এই অঞ্চলের গাজরই তাদের পছন্দ।

আগে হাতে বা পা দিয়ে গাজর পরিষ্কার করতেন শ্রমিকরা। তবে এখন মেশিন দিয়ে দিনে ৩০০-৪০০ বস্তা গাজর পরিষ্কার করা যায়। শ্রমিক মহিবুল্লা বলেন, প্রতিটি বস্তা পরিষ্কার করতে তারা ১২০ টাকা মজুরি পান, দিনে গড়ে ১০০ বস্তার বেশি কাজ করা যায়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. রবীআহ নূর আহমেদ জানান, সিংগাইরের গাজরের উৎপাদন ও চাহিদা দুটোই বাড়ছে। অক্টোবরের শেষ থেকে আবাদ শুরু হয়ে জানুয়ারি-মার্চ পর্যন্ত চলে গাজর তোলা। বাজার ভালো থাকলে কৃষকেরা এই মৌসুমে ৫০ কোটি টাকার বেশি আয় করতে পারবেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা