ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, নিহত অন্তত ১৮

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:২৯:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:২৯:৫৯ অপরাহ্ন
থাইল্যান্ডে ভয়াবহ দুর্ঘটনার কবলে শিক্ষাসফরের বাস, নিহত অন্তত ১৮
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছেন। শিক্ষাসফরে থাকা যাত্রীবাহী একটি বাসের ব্রেক ফেইল করে উঁচু রাস্তা থেকে খাদে পড়ে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ কর্নেল সোফোন ফ্রামানেহে জানান, বুধবার (২৬ ফেব্রুয়ারি) থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রচিনবুরি প্রদেশে এই দুর্ঘটনা ঘটে। বাসে ৪৯ জন আরোহী ছিলেন, যাদের সবাই থাই নাগরিক। নিহতদের সবাই প্রাপ্তবয়স্ক শিক্ষার্থী, যারা শিক্ষাসফরে যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, “বাসটি ওপর থেকে নিচে নামছিল, এসময় হঠাৎ ব্রেক ফেইল করলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, ফলে বাসটি উল্টে খাদে পড়ে যায়।”


দুর্ঘটনার পরপরই উদ্ধারকারী দল ও স্বাস্থ্যকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ছবিতে উদ্ধার কাজের তৎপরতা ও বিধ্বস্ত বাসের ভয়াবহ অবস্থা দেখা গেছে।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রা নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেছেন, “যদি যানবাহনের মানদণ্ড লঙ্ঘিত হয়ে থাকে বা বেপরোয়া ব্যবহারের প্রমাণ পাওয়া যায়, তবে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও বলেন, “ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সব যানবাহনের মান নিয়মিত পরিদর্শন করা হবে।”

থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনা বেশ সাধারণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) ২০২৩ সালের রিপোর্ট অনুযায়ী, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর হার অনুযায়ী ১৭৫টি দেশের মধ্যে থাইল্যান্ড নবম স্থানে রয়েছে।

এর আগে ২০২৩ সালে একটি স্কুল বাসে গ্যাস সিলিন্ডার লিকেজের কারণে আগুন লেগে ১৬ শিক্ষার্থীসহ ২৩ জনের মৃত্যু হয়েছিল।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা