ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোজাফফরের বিষয়টি খতিয়ে দেখছে সেনাবাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী নতুন সংসদের প্রতি মানুষের প্রত্যাশা অনেক : ডেপুটি স্পিকার ক্ষমতায় যেতে তারা জুলাইকে ব্যবহার করতে চায়: বিএনপি মহাসচিব আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস ঠান্ডা মাথায় রাষ্ট্রপতি জিয়াকে প্রথম গুলিটি করেন মোজাফফর! মুছে ফেলেছিলেন আসল পরিচয়, শেষ মুহূর্তে যেভাবে ধরা খেলেন জিয়ার খুনি মোজাফফর! চট্টগ্রাম সার্কিট হাউজের সেই কালরাতে মেজর মোজাফফরের যে ভূমিকা ছিল জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি মোজাফফর সেনা হেফাজতে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচ ঘিরে অতিরিক্ত পুলিশ মোতায়েন আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে জিতবে কে, জানাল সুপার কম্পিউটার ঢাকা-চট্টগ্রামসহ ১৩ জেলায় শিক্ষার্থীদের বিক্ষোভ দ্য ইন্টারন্যাশনাল অ্যারিয়াল ফটোগ্রাফার অব দ্য ইয়ার আজিম খান রনি বাউল আব্দুল করিম শাহ্: লালনগীতির আদি সুরের সাধক টানা বৃষ্টির পর রাজধানীতে মিলেছে সূর্যের দেখা, বাড়তে পারে তাপমাত্রা মডেল মসজিদ প্রকল্পের ব্যয় কীভাবে বেড়েছে, তা তদন্তের নির্দেশ দেওয়া হবে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী নেপালে তরুণ প্রজন্মের নিশানায় প্রধানমন্ত্রী বালেন শাহ বৃহস্পতিবার থেকে আবারও শুরু হতে পারে অতিভারী বর্ষণ জলাবদ্ধতা কিছুটা কমলেও দুর্ভোগ কাটেনি রাজধানীবাসীর আইএমএফের নতুন ঋণ কর্মসূচির নীতিমালা নিয়ে আলোচনা চলছে: অর্থমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ১ প্রাণহানি, আক্রান্ত ১০০৯

আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০১:৩৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০১:৩৩:১১ অপরাহ্ন
আইন নিজের হাতে তুলে নেবেন না: স্বরাষ্ট্র উপদেষ্টা
জনগণকে নিজের হাতে আইন তুলে না নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।আজ বুধবার সকালে সাভারের রাজালাখ এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের শীতল ঘর কার্যক্রম ও বিএআরসি কর্তৃক তৈরিকৃত খামারি মোবাইল অ্যাপের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সাধারণত ভোর রাতে অপরাধমূলক কর্মকাণ্ড হয়ে থাকে। সারাদেশে মানুষের নিরাপত্তায় পুলিশসহ বিভিন্ন নিরাপত্তা বাহিনী একসঙ্গে কাজ করে যাচ্ছে। এজন্য তিনি ভোররাতেও রাজধানীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বেরিয়েছিলাম। এছাড়া শিল্পাঞ্চল আশুলিয়ায় অনেক শ্রমিক অসন্তোষ ছিল এখন, আর সেই অসন্তোষ নেই। এটা কাটিয়ে ওঠা হয়েছে।এদিকে আশুলিয়া ও ধামরাইয়ে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীও দায়িত্বরত রয়েছেন।’
এছাড়া সরকার কৃষি জমি রক্ষায়ও নানা পদক্ষেপ নিয়েছে বলে জানান এই উপদেষ্টা। এ সময় কৃষি মন্ত্রণালয়ের সচিব ডা মো. এমদাদ উল্লাহ মিয়াসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ দাবি করেছেন নিরাপদ সড়ক চাই’র চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। আজ মঙ্গলবার দুপুরে সাভার সরকারি কলেজ মাঠে আয়োজিত সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘অত্যন্ত দক্ষ একজন স্বরাষ্ট্র উপদেষ্টা হলে দেশে এসব অপরাধমূলক ঘটনা ঘটত না। দেশের এই অবস্থায় উনার নিজ থেকে পদত্যাগ করা উচিত। প্রধান উপদেষ্টা কেন উনাকে কিছু বলছেন না? তাকে বলা উচিত, স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে আপনি ব্যর্থ। তাই প্রধান উপদেষ্টার উচিত উনাকে এই মন্ত্রণালয় থেকে সড়িয়ে দেওয়া।’সারাদেশে নিরাপদ সড়ক গড়ে তোলার বিষয়ে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘সারাদেশে নিরাপদ সড়ক গড়ে তুলতে হবে। চালকদের সর্তকভাবে গাড়ি চালাতে হবে, যাতে করে কোনো দুর্ঘটনা না ঘটে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. জহিরুল ইসলাম, সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির, সাভার উপজেলা নিরাপদ সড়ক চাই’র সভাপতি ইমমাইল হোসেন, ধামরাই উপজেলার সভাপতি এম নাহিদ মিয়া প্রমুখ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে

ইসরায়েলকে হারানোর ম্যাচের আয় ফিলিস্তিনিদের দিল নরওয়ে