ঢাকা , রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ , ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যাম্বুলেন্সেই পুত্রসন্তানের জন্ম, মা-নবজাতক সুস্থ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক গ্রেফতার রাজপথে হুমকি নয়, গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন: রিজভী দাম বাড়লেও মিলছে না সয়াবিন তেল, ব্রয়লারে ফের ডাবল সেঞ্চুরি সব নাগরিকের জন্য ‘এক-আইডি’, পাওয়া যাবে সব সেবা মেসির জন্য বিশেষ হাততালি দেবে আর্জেন্টিনা সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন মির্জা আব্বাস জলবায়ু অর্থায়ন জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান, সমন্বয়ক ড. সাইমুম পারভেজ প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব

নায়িকার মামলা: জাজ মাল্টিমিডিয়ার আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০২:১৬:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০২:১৬:৪১ অপরাহ্ন
নায়িকার মামলা: জাজ মাল্টিমিডিয়ার আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার প্রযোজক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এই আদেশ দেন।

আবদুল আজিজের বিরুদ্ধে অভিযোগ, তিনি অভিনেত্রী জাকিয়া কামাল মুনের সাথে প্রতারণা করেছেন। মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘পাপ’ সিনেমা নির্মাণে সহযোগিতার জন্য মুন আজিজকে ৬০ লাখ টাকা প্রদান করেন। সেই অনুযায়ী সিনেমার কাজ মার্চ মাসের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু অঙ্গীকারনামার শর্ত অনুযায়ী, আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত না দিয়ে সিনেমাটি গত বছরের মে মাসে একটি ওটিটি প্ল্যাটফর্মে ১ কোটি ১০ লাখ টাকায় বিক্রি করেন।

এ বিষয়ে সুপ্রিম কোর্টের আইনজীবী আবু সাঈদ শিমুল জানিয়েছেন, আবদুল আজিজের বিরুদ্ধে ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা

সাংবাদিক মাইনুল ইসলামকে ফোবানার সম্মাননা