ঢাকা , বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ , ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এয়ারবাসের ১০ উড়োজাহাজ কেনার চুক্তি আজ কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে ৩০ ব্যাংকের এটিএমসহ ডিজিটাল সেবা চালু দুই কোটি শিশু টিকা পেয়েছে, আরও পাবে ৩৫ লাখ: স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুমোদনের অপেক্ষায় রামপালে ৪৪২ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু  প্রধান শিক্ষক নিয়োগে ভাইভা নিতে আইনি বাধা নেই এবছর পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হ্যালজেন ফ্যামিলি কার্ডে সাড়ে ২৮ লাখ মানুষ দারিদ্র্য থেকে মুক্ত হতে পারে: বিশ্বব্যাংক চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী নির্ধারিত দামে এলপিজি না মিললে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা ১৫০ বাংলাদেশিকে কাশ্মীর থেকে আটকের দাবি ভারতের ঢাকায় লটারির মাধ্যমে ১৮ সাব-রেজিস্ট্রার বদলি শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ দিলে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি ডেঙ্গুতে ৯ জনের প্রাণহানি, হাসপাতালে ১৯০২ শিক্ষকদের মর্যাদা রাষ্ট্রের মর্যাদার সাথে জড়িত: প্রধানমন্ত্রী গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর মামলায় গোলাম মহিউদ্দিনের জামিন শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী

৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০২:২৯:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০২:২৯:৩৮ অপরাহ্ন
৬০ বছরের রেকর্ডভাঙা শীতল দিন দেখল কুয়েত
সাইবেরিয়া থেকে আসা শৈত্যপ্রবাহে রীতিমতো জমে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মরু আবহাওয়ার দেশ কুয়েত। গতকাল মঙ্গলবার দেশটিতে যে তাপমাত্রা ছিল, তা গত ৬০ বছরের রেকর্ড ভেঙে ফেলেছে।কুয়েতের আবহাওয়া দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা ইসা রামাদান আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেছেন, মঙ্গলবার কুয়েতের মুত্রিবা এবং সালমির তাপমাত্রা ছিল মাইনাস ১ ডিগ্রি সেলসিয়াস, তবে হিমশীতল বায়ুপ্রবাহের কারণে অনুভূত তাপমাত্রা ছিল মাইনাস ৮ থেকে মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস।

আর রাজধানী কুয়েত সিটিতে তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস, তবে অনুভূত তাপমাত্রা ছিল শূন্যের কাছাকাছি।“আমাদের আবহাওয়া সংক্রান্ত আগেকার তথ্য ও রেকর্ডগুলো বলছে, গত ৬০ বছরের মধ্যে এত ঠাণ্ডা পড়েনি কুয়েতে,” গালফ নিজকে বলেন ইসা।মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের মতো কুয়েতেও বছরের বেশিরভাগ সময়ই তপ্ত আবহাওয়া থাকে। গ্রীষ্মকালে দেশটির তাপমাত্রা ৪২ থেকে ৪৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে, মাঝে মাঝে ছাড়িয়েও যায়। শীতকালেও দিনের তাপামাত্রা থাকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
তবে সাইবেরিয়া থেকে আগত শৈত্যপ্রবাহের জেরে চলতি মৌসুমে রেকর্ড ভাঙা শীত পড়েছে কুয়েতে। একই কারণে ব্যাপক ঠান্ডা পড়েছে কুয়েতের দুই প্রতিবেশী দেশ সৌদি এবং ইরাকেও।

সূত্র : গালফ নিউজ

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১

রামেবির ভিসিকে জোর করে পদত্যাগপত্রে স্বাক্ষরের ঘটনায় গ্রেফতার ১