ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে যে নির্দেশনা দিল ডিএমপি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৩:৫৩:২৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৩:৫৩:২৯ অপরাহ্ন
রামপুরা-মালিবাগ রুটে যানজট নিরসনে যে নির্দেশনা দিল ডিএমপি
ঢাকা মহানগরীর রামপুরা-মালিবাগ রুট এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় যানজট নিরসনে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, "ঢাকা মহানগরীর রামপুরা এলাকার আবুল হোটেল ও মদিনা হোটেল ক্রসিং, মালিবাগ রেলগেইট ক্রসিং এবং খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং এলাকায় প্রতিদিন সকালে এবং বিকালে যানজট সৃষ্টি হয়। এই যানজট নিরসন এবং জনভোগান্তি কমানোর জন্য ওই এলাকায় আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত একমুখী যানচলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, "আবুল হোটেল ক্রসিং থেকে মদিনা হোটেল ক্রসিং হয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং পর্যন্ত যানবাহনগুলো শুধু পূর্ব দিকে চলবে। খিলগাঁও ফ্লাইওভার থেকে যানবাহনগুলো খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিং থেকে সোজা পশ্চিমে গিয়ে মালিবাগ রেলগেইট ক্রসিং থেকে রাইট টার্ন করে রামপুরা ব্রিজের দিকে যাবে।"

এছাড়া, খিলগাঁও ও তালতলা থেকে আবুল হোটেলগামী যানবাহনগুলো মদিনা হোটেল ক্রসিং থেকে রাইট টার্ন না করে সোজা দক্ষিণে গিয়ে খিলগাঁও কমিউনিটি সেন্টার ক্রসিংয়ে এসে রাইট টার্ন করে মালিবাগ রেলগেইট হয়ে রামপুরা ব্রিজের দিকে যাবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ সকল যানবাহন চালকদের উল্লিখিত নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা