ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রটোকল ভেঙে জনগণের সাথে মিশে গেলেন প্রধানমন্ত্রী এবার পার্বত্য দুই জেলায় সড়ক ও নৌপথ অবরোধের ঘোষণা সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি পৌঁছেছেন সাজেকে আটকে পড়া পর্যটকরা মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়ে এযাবৎকালের সেরা পরামর্শটি দিয়েছেন: ইশরাক সাজেকে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে অবরোধকারীদের গোলাগুলি ও ধাওয়া-পাল্টাধাওয়া খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ সাজেকে আবারও অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ঘোষণা আগামী গ্রীষ্মের আগেই ৩-৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন সম্ভব: বিদ্যুৎ প্রতিমন্ত্রী দুর্নীতি বন্ধ করতে হলে আগে রাজনৈতিক নেতাদের দুর্নীতিমুক্ত হতে হবে: আইনমন্ত্রী সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির খাদ্য ব্যবসায় নিবন্ধন-লাইসেন্স বাধ্যতামূলক, কার্যকর ১ নভেম্বর থেকে প্রধানমন্ত্রীর সাথে হাত মেলানোর পর প্রটোকল ভঙ্গ, রাজশাহী বিভাগীয় কমিশনারকে স্ট্যান্ড রিলিজ যুব উন্নয়নের প্রশ্নফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক গ্রেফতার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎকেন্দ্রে পৌঁছেছে ইউরেনিয়ামের গাড়িবহর অতিরিক্ত ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি, মাদক-নারীসহ আটক ৮৪ স্বৈরাচার পয়সা দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী ৩৯ হাজার আখচাষিকে প্রণোদনা দিলেন প্রধানমন্ত্রী ইশরাকের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:০২:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:০২:৩৮ অপরাহ্ন
আমরা ক্ষমতায় গেলে পুঁজিবাজারকে ধারণ করব : আমীর খসরু
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, তাদের সরকার ক্ষমতায় এলে পুঁজিবাজারকে সঠিকভাবে পরিচালিত করা হবে। তিনি জানান, পুঁজিবাজার অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ হলেও অতীতে এটি যথাযথভাবে ব্যবস্থাপনা করা হয়নি। আগামীতে তাদের লক্ষ্য হবে পুঁজিবাজারকে শক্তিশালী করা এবং এতে সাধারণ মানুষকে বিনিয়োগ করতে উৎসাহিত করা।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর নিকুঞ্জে ডিএসই ভবনে ডিএসই ব্রোকার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) আয়োজিত ‘বাংলাদেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যৎ পথ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, "পুঁজিবাজার যদি স্বচ্ছভাবে পরিচালিত হয়, তবে এটি সাধারণ মানুষের জন্য একটি আস্থাশীল জায়গা হয়ে উঠবে এবং তারা তাদের সঞ্চয় এখানে বিনিয়োগ করবে। এতে চাকরির সুযোগ সৃষ্টি হবে এবং যুব সমাজ উপকৃত হবে। আমরা পুঁজিবাজারের নিয়ন্ত্রণমুক্তকরণের পরিকল্পনা নিয়েছি, যা এর স্বচ্ছতা ফিরিয়ে আনবে।"

তিনি আরও বলেন, "যারা পুঁজিবাজারের লুটপাট করেছেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। তাদের শাস্তি না দিলে, তারা আবারও পুঁজিবাজারে তছনছ করতে পারে। অনেকেই তাদের লুটপাটের কারণে নিঃস্ব হয়ে গেছেন বা আত্মহত্যা করেছেন, তাই তাদের আইনের আওতায় আনা জরুরি।"

এ সময় বিএসইসির সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ সিদ্দিকী বলেন, "অর্থনীতি যদি সুস্থ না হয়, তবে পুঁজিবাজারও সুস্থ হবে না। বর্তমানে রাজস্ব আয়ে সংকট চলছে এবং ব্যাংকিং ব্যবস্থায়ও সমস্যা রয়েছে, যার প্রভাব পুঁজিবাজারে পড়ছে।"

তিনি আরও বলেন, "গত ১৫ বছরে পুঁজিবাজারের গভর্নেন্স নিয়ে প্রশ্ন উঠেছে। অনেক কোম্পানিকে আইপিও অনুমোদন দেওয়া হয়েছে, কিন্তু তারা পরে জেড ক্যাটেগরিতে চলে গেছে, ফলে বিনিয়োগকারীদের আস্থা কমেছে।"

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহিরউদ্দিন স্বপন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, সিএমজেএফ সভাপতি গোলাম সামদানি, ইআরএফ সভাপতি দৌলত আক্তার মালা, ডিবিএ সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী প্রমুখ।

কমেন্ট বক্স
পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?

পুলসিরাত পার হলেই কি জান্নাত নিশ্চিত?