ঢাকা , মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬ , ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা আমরা তো ওই রাজনৈতিক দল না, যে নিশি রাতের ভোট করব : ধর্ম প্রতিমন্ত্রী কোনো চাপ নয়, চাহিদার কারণে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কেনা হচ্ছে সীমান্তে ডিজিটাল সার্ভিল্যান্স ও থার্মাল ড্রোনে নজরদারি করা হবে রাষ্ট্রপতির সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ, সফরের আমন্ত্রণ চাঁপাইনবাবগঞ্জে গোসলে নেমে একসঙ্গে ৫ শিশুর মৃত্যু নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা : উদ্ধারকাজ স্থগিত করল চীন এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না? শপথ নিতে যাওয়া ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী কে কোন মন্ত্রণালয়ে কারা মহাপরিদর্শকের বদলি নিয়ে অপপ্রচার, জাতিসংঘ মিশনে নতুন দায়িত্ব রাষ্ট্রপতির ক্ষমতা কতটুকু, বেতন–ভাতাসহ যেসব সুবিধা পান রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ এমপি সংশোধন হবে সংবিধানের ৭০ অনুচ্ছেদ : স্বরাষ্ট্রমন্ত্রী সরাসরি ভোটের মুখোমুখি মির্জা ফখরুল ও অলি আহমেদ ১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছেন দীপু মনি অবশেষে বিএনপির রাষ্ট্রপতি পদে মনোনোয়ন পেলেন মির্জা ফখরুল ইসলাম দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট

শহীদির চাওয়া মাঠে ফিরুক আফগান নারীরা

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:০৯:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:০৯:৪৬ অপরাহ্ন
শহীদির চাওয়া মাঠে ফিরুক আফগান নারীরা
চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকার লড়াইয়ে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আফগানিস্তান টস জিতে ব্যাটিং করছে। এই ম্যাচটি শুরু হওয়ার আগে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলো, বিশেষত আফগানিস্তানে নারী অধিকার লঙ্ঘনের প্রতিবাদে ইংল্যান্ডের ৮০ জন রাজনীতিবিদ ইসিবির কাছে অনুরোধ জানিয়েছিলেন, তারা যেন আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচটি না খেলেন। তবে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) রাজনীতির কাছে হেরে না গিয়ে নিজেদের সিদ্ধান্তে অটল থেকে ম্যাচটি আয়োজন করে।

এই পরিস্থিতিতে, মাঠে নামার আগে দুটি দেশের ক্রিকেটারদের জন্য আলোচনা অবধারিত ছিল। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আফগানিস্তানের নারী ক্রিকেট দল না থাকায় এবং দেশটির পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। এক প্রশ্নে শহীদীকে জানতে চাওয়া হয়, আফগান নারীদের ক্রিকেট মাঠে দেখতে চান কি না? এর উত্তরে শহীদী বলেন, ‘এটা সবার চাওয়া, সবাই খেলুক, তবে রাজনীতি একটা বড় বিষয়, যা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না। আমরা তো শুধুই ক্রিকেটার, মাঠের বিষয়ই আমাদের নিয়ন্ত্রণ।’

এ বিষয়ে আফগানিস্তানের ইংলিশ কোচ জোনাথন ট্রট বলেন, আফগান খেলোয়াড়দের জন্য পুরো বিষয়টি খুবই বিব্রতকর। তবে তিনি আশাবাদী যে একদিন পরিস্থিতি বদলাবে। ‘আমার মেয়ে তো ক্রিকেট খেলে, তাই আশা করি একদিন আফগানিস্তানেও নারী ক্রিকেট দেখতে পাবো,’ বলেন তিনি।

ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলারও একই আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, ‘আফগানিস্তানে নারী ও শিশুদের দুর্দশা আমাদের মর্মাহত করেছে, তবে আশা করছি, এই ম্যাচটি তাদের জন্য কিছুটা হলেও আশা ও বিনোদন নিয়ে আসবে।’

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা

প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি ‘বোয়িং আপনাকে হতাশ করবে না’; শিগগিরই সাক্ষাতের প্রত্যাশা