ঢাকা , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ , ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূমিহীন কৃষক, শিক্ষার্থী ও প্রবাসীদের বিনা জামানতে ঋণ সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক বিমানবাহিনীর ৫ কর্মকর্তাকে অবসরে পাঠাল সরকার এমপির বাড়িতে আগুনে পেট্রোল বোমা বা নাশকতার সুনির্দিষ্ট আলামত মেলেনি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজনীতিবিদদের বড় অংশ সুবিধা নেওয়ায় বেশি ব্যস্ত থাকেন: স্পিকার বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে অস্ট্রেলিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনে ঋণ নয়, অনুদান দিতে হবে: প্রধানমন্ত্রী অনলাইন নিউজ পোর্টালের মান বজায় রাখা জরুরি: তথ্য প্রতিমন্ত্রী মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ করল সরকার আজ জলবায়ু সম্মেলনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ডিসেম্বরের আগে মালয়ে‌শিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার হবিগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে ডাক বিভাগের গাড়ির ধাক্কা, নিহত ৩ নতুন ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী পার্বত্য অঞ্চলে ৫ বছরে সশস্ত্র গোষ্ঠী দ্বারা ৩১৬ জন নিহত: স্বরাষ্ট্রমন্ত্রী উড়াল সেতুতে মোটরসাইকেলে গাড়ির ধাক্কা, সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত বাংলাদেশে সংঘটিত অপরাধের জবাবদিহিতা এবং রাজনৈতিক স্বাধীনতা চায় জাতিসংঘ নেত্রকোণায় ১২ বছরের মাদরাসাছাত্রীকে ধর্ষণ, সেই শিক্ষকের মৃত্যুদণ্ড কপ-৩১ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে তিন জেলায় ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন গ্রিস থেকে ফেরত পাঠানো হলো ৫১ বাংলাদেশিকে মিরপুরে তিন বাসে আগুন

ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকারও বেশি

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:২৭:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:২৭:৩৬ অপরাহ্ন
ডিসেম্বর শেষে দেশে খেলাপি ঋণ ৩ লাখ ৪৫ হাজার কোটি টাকারও বেশি
গত বছরের ডিসেম্বর শেষে বাংলাদেশের ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ রেকর্ড ছাড়িয়েছে। ডিসেম্বর শেষে এই পরিমাণ দাঁড়িয়েছে ৩ লাখ ৪৫ হাজার ৭৬৪ দশমিক ৮৬ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ২০ দশমিক ২ শতাংশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ডিসেম্বর শেষে ব্যাংকিং খাতে মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ছিল ১৭ লাখ ১১ হাজার ৪০১ দশমিক ৯১ কোটি টাকা, এর মধ্যে ২০ দশমিক ২০ শতাংশ ছিল খেলাপি ঋণ।

গত সেপ্টেম্বরের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা, যা মোট ঋণের ১৬ দশমিক ৯৩ শতাংশ ছিল। তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৬০ হাজার ৭৮৭ কোটি টাকা, যা আগের চেয়ে ৩ দশমিক ২৭ শতাংশ বেশি পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাষ্ট্র মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ছিল ৪২ দশমিক ৮৩ শতাংশ, যা সেপ্টেম্বরে ছিল ৪০ শতাংশ। এছাড়া, বেসরকারি বাণিজ্যিক ব্যাংকে খেলাপি ঋণের হার ১৫ দশমিক ৬০ শতাংশ, যা সেপ্টেম্বরের শেষে ছিল ১১ দশমিক ৮৮ শতাংশ।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ

ঢাবির ৩ সহকারী প্রক্টরের পদত্যাগ