ঢাকা , শনিবার, ২৮ মার্চ ২০২৬ , ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বর্তমান পোশাকে পুলিশ সন্তুষ্ট নয়, আগের পোশাকে ফিরতে সরকার কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত ‘ঢালিউড কিং’ শাকিব খানের জন্মদিন আজ ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭ বাড়ল স্বর্ণের দাম, ভরি কত? ক্রিকবাজ–এর প্রতিবেদন - বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী দক্ষিণ আফ্রিকার ইরানি দূতাবাসের ফান পোস্ট- ডালিমের জুস পান করলে তেল আবিবে হামলা হবে আরও ‘নির্ভুল আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প নির্বাচনে ‘এক্সট্রা অর্ডিনারি ইঞ্জিনিয়ারিং’ হয়েছে, আল্লাহর দরবারে মামলা দিয়েছি: গোলাম পরওয়ার এআইয়ের পরামর্শে মাকে হাতুড়ি দিয়ে হত্যা করে ছেলে নেপালে জেন-জি আন্দোলনে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা গ্রেপ্তার সৌদিতে বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলায় ১২ মার্কিন সেনা আহত, ২ জনের অবস্থা গুরুতর জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র হচ্ছে বগুড়ায় যশোরে যাত্রীবাহী বাসে আগুন ভারত থেকে এলো ৫ হাজার মেট্রিক টন ডিজেল বাগেরহাটে আধিপত্য বিস্তার নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ পদ্মায় ডুবে যাওয়া সেই বাসের রেজিস্ট্রেশন স্থগিত ট্রাম্পের পিছু হটা কৌশল নাকি বাজারের ভয়? নামতে না পেরে দেড় ঘণ্টা আকাশে চক্কর কাটল মমতাকে বহনকারী বিমান ছিনতাইকালে হাত ফসকে বেরিয়ে যাওয়া গুলিতে প্রাণ গেল আরেক ছিনতাইকারীর

সাবেক সমন্বয়কদের নয়া সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’, আহ্বায়ক বাকের

  • আপলোড সময় : ২৬-০২-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০২-২০২৫ ০৪:৩৪:৪৮ অপরাহ্ন
সাবেক সমন্বয়কদের নয়া সংগঠন ‘গণতান্ত্রিক ছাত্র সংসদ’, আহ্বায়ক বাকের
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে আত্মপ্রকাশ করছে নতুন ছাত্রসংগঠন, যার নাম বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিয়েছেন আবু বাকের মজুমদার।

আজ (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলন আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলের ঘোষণা আসবে। ইতোমধ্যে দল ঘোষণাকে কেন্দ্র করে সেখানে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

আবু বাকের মজুমদার ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সম্মুখসারির অন্যতম সমন্বয়ক। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্যসচিব ছিলেন।

নতুন এই সংগঠনটি নেতৃত্বে থাকছেন গণতান্ত্রিক ছাত্রশক্তির এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক নেতারা। এছাড়া ছাত্রলীগ থেকে পদত্যাগী এবং আওয়ামী লীগের শাসনামলে ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষার্থীরাও এই সংগঠনে যুক্ত হচ্ছেন। ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে যুক্ত শিক্ষার্থীরাও কিছু সংখ্যক এখানে থাকছেন।

গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব হিসেবে সাবেক সমন্বয়ক জাহিদ আহসানকে নিয়োগ করা হতে পারে। বর্তমানে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় দফতর সেলের সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তিনি একসময় ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার দফতর সম্পাদক ছিলেন।

এদিকে, আগামীকাল একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে, যা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদের।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭

ভারতে মহাসড়কে ভয়াবহ তুষারধস, নিহত ৭