ঢাকা , শনিবার, ২১ নভেম্বর ২০২৬ , ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী রোহিঙ্গা নির্মূল অভিযানে প্রায় ১০ হাজার মানুষ হত্যার প্রমাণ পেয়েছে আইসিজে ঝালকাঠি-পটুয়াখালী মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৩০ খুনীকে পরিষ্কার জবাব দিতে হবে ‘অনেক হয়েছে, আর না’: প্রধানমন্ত্রী শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভারে ২০ পোশাক কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক ভর্তি পরীক্ষা না পেছাতে আপিল বিভাগে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩ বছরের মধ্যে স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী দেশের বিদ্যুতের চাহিদা পূরণে গ্যাসকূপ খননের কাজ চলছে: প্রধানমন্ত্রী সিন্ডিকেটের কারণে কয়েকটি দেশে কর্মী পাঠানো প্রায় বন্ধ ছিল: সংসদে প্রধানমন্ত্রী একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকার অনুদানের চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী পুনর্মূল্যায়নের ফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নয়: হাইকোর্ট আ.লীগের সাবেক প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু গ্রেফতার কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুকের পদত্যাগ প্রথমবার জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ দেশের তিনটি গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন রামিসাকে ধর্ষণ ও নৃশংস হত্যায় মৃত্যুদণ্ডই উপযুক্ত শাস্তি: হাইকোর্ট সরকারি চাকরিজীবীদের আওয়ামী সম্পৃক্ততা নজরদারিতে রাখা হচ্ছে: উপদেষ্টা জাহেদ রামিসা হত্যা ও ধর্ষণ মামলা: সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, খালাস স্বপ্না মিরপুর-সাভার-আশুলিয়ায় শ্রমিকদের অবরোধ, পুলিশের সাথে ধাওয়া-পাল্টাধাওয়া
মার্কিন নির্বাচন

ট্রাম্প নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করলে যা করবে ডেমোক্রেটরা

  • আপলোড সময় : ০২-১১-২০২৪ ০৫:০১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৪ ০৫:০১:৪২ অপরাহ্ন
ট্রাম্প নিজেকে আগাম বিজয়ী ঘোষণা করলে যা করবে ডেমোক্রেটরা
যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে ডেমোক্রেটরা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ফল ঘোষণার আগেই নিজেকে বিজয়ী ঘোষণা করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সম্প্রতি, কমলা হ্যারিসের প্রচারণা শিবিরের পক্ষ থেকে রয়টার্সকে জানানো হয়েছে যে, তারা ট্রাম্পের এমন কাজের জন্য প্রস্তুত রয়েছেন।

ট্রাম্প চলতি সপ্তাহে সাংবাদিকদের বলেছেন, তিনি সম্ভবত নির্বাচনের দিনেই নিজেকে বিজয়ী ঘোষণা করতে সক্ষম হবেন। 

তবে নির্বাচনের ফলাফল জানতে কয়েকদিন সময় লাগতে পারে, বিশেষ করে যদি পুনর্গণনার দাবি ওঠে।

মার্কিন নির্বাচনে সাধারণত শীর্ষ গণমাধ্যমগুলো নির্বাচনের ফল ঘোষণা করে থাকে, কিন্তু কখনো কখনো প্রার্থীরা সেই ঘোষণার আগেই নিজেদের বিজয়ী দাবি করেন। 

এদিকে, কমলা হ্যারিস বুধবার এবিসি নিউজকে জানান, “আমরা প্রস্তুত, যদি ট্রাম্প এমন কাজ করেন, তাহলে ব্যবস্থা নেব।” 

কমলা আরও বলেন, ট্রাম্প যদি গণমাধ্যমকে প্রভাবিত করার চেষ্টা করেন বা জনগণের মতামতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন, তবে তারা এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। 

ডেমোক্রেটিক দলের কর্মকর্তারা জানিয়েছেন, যদি ট্রাম্প আগাম বিজয়ী দাবি করেন, তবে তারা আইনগতভাবে বিষয়টি আদালতে তুলবেন এবং গণমাধ্যমে সঠিক তথ্য প্রচার করবেন।

২০২০ সালের নির্বাচনে ট্রাম্প নির্বাচনের কয়েক ঘণ্টা পরে নিজেকে বিজয়ী দাবি করেন, তবে তখন পর্যন্ত টেলিভিশন নেটওয়ার্কগুলো কোনো ফলাফল ঘোষণা করেনি। শেষ পর্যন্ত তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের কাছে হেরে যান, কিন্তু তিনি সেই ফলাফল মেনে নিতে অস্বীকার করেন এবং জালিয়াতির অভিযোগ তোলেন।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী

সম্মিলিতভাবে অনেক সমস্যার সমাধান করা যায়: প্রধানমন্ত্রী