ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

চীনের মহড়ার জবাবে সেনা পাঠাল তাইওয়ান

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:২২:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:২২:৫৭ পূর্বাহ্ন
চীনের মহড়ার জবাবে সেনা পাঠাল তাইওয়ান
তাইওয়ানকে চাপে রাখতে বারবার সামরিক মহড়া চালায় চীন। আকাশসীমা লঙ্ঘনের অভিযোগও নতুন নয়। এবার কোনো আগাম সতর্কতা ছাড়াই উপকূলে যুদ্ধের আদলে মহড়া চালিয়েছে চীনা বাহিনী।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকালে চীনের ৩২টি যুদ্ধবিমান ও ১৪টি নৌযান তাইওয়ানের দক্ষিণ-পশ্চিম উপকূলে মহড়া শুরু করে। পাল্টা পদক্ষেপ হিসেবে সেনা ও নৌবাহিনী মোতায়েন করে দ্বীপটি।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, উপকূল থেকে ৪৬ মাইল দূরে চীনা বাহিনী জড়ো হতে শুরু করে। একপর্যায়ে কয়েকটি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমা লঙ্ঘন করে। মহড়ায় গুলি ব্যবহারের অভিযোগও তুলেছে তাইপে।

তড়িঘড়ি সেনা মোতায়েনের পর পরিস্থিতি পর্যবেক্ষণ ও সতর্কতা নিতে ব্যবস্থা নেয় তাইওয়ান। বেইজিংয়ের আচরণ আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তার জন্য হুমকি বলে বিবৃতি দেয় তারা।

তবে মহড়ার বিষয়ে এখনো মুখ খোলেনি চীন। দ্বীপটিকে নিজেদের অংশ বলে দাবি করলেও, সেই দাবিকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে তাইওয়ান।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা