ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৌদিগামী ৫১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী দিল্লির পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কোনো মন্তব্য করতে রা‌জি নয়: শামা ওবায়েদ গ্রামীন কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডওয়ার্ড

ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১০:৫৮:০৫ পূর্বাহ্ন
ভোরেই রাজধানীর ৪ থানা পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা, সতর্ক থাকার নির্দেশ
 
রাজধানীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীর সদস্যদের সর্বদা সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে মিরপুর, দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানায় পরিদর্শনকালে তিনি এই নির্দেশ দেন।

পরিদর্শনকালে উপস্থিত সাংবাদিকদের উপদেষ্টা বলেন, "জনগণের নিরাপত্তা নিশ্চিত করা আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধান দায়িত্ব। যাতে মানুষ নিশ্চিন্তে চলাফেরা করতে পারে, সে ব্যবস্থা নিতে হবে।"

তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদেরও দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ফোর্স ও টহলের সংখ্যা বাড়ানো হয়েছে।

যৌথ অভিযান কতদিন চলবে — এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, "পরিস্থিতির উন্নতি হলে অভিযান বন্ধ করা হবে। তবে অন্যান্য অভিযান চলমান থাকবে।" তিনি আরও জানান, "দায়িত্বে অবহেলার কারণে গুলশান থানার এক এসআই ও এক কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে।"

উপদেষ্টা বলেন, "ভোরের দিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিথিল হয়ে পড়েন, যা অপরাধীরা সুযোগ হিসেবে নেয়। আমি স্পষ্ট নির্দেশ দিয়েছি — যেকোনো সময়, যেকোনো পরিস্থিতিতে বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।"

উপদেষ্টা ভোরে বারিধারার বাসা থেকে ইসিবি চত্বর, কালশী, পল্লবী, মিরপুর-১০ হয়ে মিরপুর থানায় যান। এরপর দারুসসালাম, আদাবর ও মোহাম্মদপুর থানা ঘুরে দেখেন।

থানাগুলোর অভ্যর্থনা কক্ষ, হাজতখানা পরিদর্শনের পাশাপাশি তিনি ডিউটি অফিসারদের সঙ্গে কথা বলেন ও প্রয়োজনীয় নির্দেশনা দেন।

পথিমধ্যে জিল্লুর রহমান ফ্লাইওভার ও কালশী মোড় চেকপোস্টে দায়িত্বরতদের সঙ্গে কথা বলে তাদের তৎপরতা বাড়ানোর পরামর্শ দেন। এছাড়া মিরপুর থানা মোড় ও টেকনিক্যাল মোড়ে সাধারণ মানুষের সঙ্গেও কথা বলেন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, "আইন-শৃঙ্খলার ক্ষেত্রে কোনো আপস করা হবে না। বাহিনীর সবাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছে, তবে আরও সতর্কতা জরুরি। জনগণের নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।"

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে

প্রথম বিয়ের কথা জেনে যাওয়ায় দ্বিতীয় স্ত্রীকে হত্যা, লাশ ফেলা হয় নদীতে