ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিমানের দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর ই-পার্লামেন্ট বিষয়ক প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি বিমানবন্দর-কমলাপুর মেট্রোরেলের প্যাকেজ-৩-এর ইউটিলিটি স্থানান্তর শুরু এ মাসেই স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী উত্তরায় ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অপারেশন ক্লিন হার্টের মতো কোনো বিশেষ কিছু করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী গাজীপুরে ওষুধ কারাখানার আগুন নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী দুর্গাপূজায় ৫ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী টঙ্গীতে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১২ ইউনিট ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৫৪ স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কলঙ্ক নিতে চায় না সরকার: প্রতিমন্ত্রী শাহে আলম বাংলাদেশের অর্থনৈতিক নীতির সাথে একমত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা নিউইয়র্ক বিমানবন্দরে হেনস্তার শিকার ড. ইউনূস

মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত ইসরাইল

  • আপলোড সময় : ২৭-০২-২০২৫ ১১:০৪:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৫ ১১:০৪:৫৩ পূর্বাহ্ন
মানসিক সংকট থেকে শুরু করে মিডিয়া সংকটে জর্জরিত ইসরাইল
ইহুদিবাদী ইসরাইলের দৈনিক ইয়াদিওথ আহরনোথ লিখেছে, সম্প্রতি যুদ্ধক্ষেত্র থেকে ফিরে আসা ১৭০,০০০ ইসরাইলি সৈন্য মানসিক রোগের চিকিৎসা নেয়ার জন্য ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয়ের চিকিৎসা বিভাগে নাম নিবন্ধন করেছে। পার্সটুডে জানিয়েছে, অনেক ইসরাইলি রিজার্ভ সৈন্য যারা কয়েক মাস ধরে যুদ্ধে রয়েছে তারা মানসিক চিকিৎসা নেয়া চেষ্টা করছে, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ  ডাক্তারের তীব্র ঘাটতি রয়েছে। সৈন্যদের মানসিক সংকট বর্তমান সময়ে ইসরাইলের সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে একটি।ইরানের রাষ্ট্রবিজ্ঞানী সাইয়্যেদ আলা মুসাভি মনে করেন যে ইসরাইল অভ্যন্তরীণ সংকট, সামরিক পরাজয় এবং সরকার পতনের মুখোমুখি হয়েছে।ইসরাইলি সামরিক বিশ্লেষক আমির বোহবুতও ৭ অক্টোবরের হামলার তদন্ত প্রতিবেদন প্রকাশের প্রাক্কালে ইসরাইলি সেনা কমান্ডারদের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টির কথা জানিয়েছেন। "আমির বোহবুত" বলেন: সামরিক সূত্রগুলো জানিয়েছে, তদন্তের প্রাথমিক ফলাফলে দেখা গেছে সেনাবাহিনীর জেনারেল স্টাফদের মধ্যে তীব্র মতবিরোধ সৃষ্টি করেছে এবং নতুন চিফ অফ স্টাফ এবং ইসরাইলি জেনারেলদের মধ্যে অবিশ্বাস বৃদ্ধি পেয়েছে।

"অস্তিত্বের সংকট" হল আরেকটি শব্দ যা একজন ইসরাইলি সামরিক বিশেষজ্ঞ ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন (হামাস) এর ক্রমবর্ধমান শক্তি সম্পর্কে তার বিশ্লেষণে ব্যবহার করেছেন। ইসরাইলি সেনাবাহিনীর প্রাক্তন ডেপুটি চিফ অফ স্টাফ এবং প্রাক্তন ইসরাইলি জেনারেল ইয়ায়ের গোলান বলেছেন যে হামাস এখনও গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন: "ইসরাইল তার ইতিহাসের সবচেয়ে গুরুতর অস্তিত্বগত সংকটের মুখোমুখি হয়েছে, কেবল বহিরাগত হুমকির কারণে নয় বরং অভ্যন্তরীণ ভাঙন এবং বিরোধের কারণেও অস্তিত্বগত সংকটের মুখোমুখি হয়েছে।এদিকে, ইসরাইলের মিডিয়া ব্যর্থতার সংকটও এমন একটি বিষয় যা আজকাল ইসরাইলি বিশেষজ্ঞরা স্বীকার করছেন। এই প্রসঙ্গে, ইসরাইল সরকারের সাবেক মুখপাত্র এলন লেভি এক বিশ্লেষণে বলেছেন, ইসরাইলি শাসনব্যবস্থা সবসময় সম্প্রসারণবাদী লক্ষ্য বাস্তবায়নের উদ্দেশ্যে জনমতকে নিয়ন্ত্রণ করতে এবং তাদের কর্মকাণ্ডকে বৈধতা দেওয়ার জন্য মিডিয়া প্রচারণা ব্যবহার করে আসছে। কিন্তু আল আকসা তুফান অভিযান ইসরাইলি আগ্রাসনের পথে বিরাট বাধা হয়ে দাঁড়িয়েছে।

তার মতে, গাজা যুদ্ধে বিশ্ব জনমতকে প্রভাবিত করার জন্য ইসরাইলি শাসকগোষ্ঠীর ব্যাপক প্রচেষ্টা এবং এই অঞ্চলে মিডিয়া সমস্ত শক্তি প্রয়োগ করা সত্ত্বেও, তারা সামরিক যুদ্ধে পরাজয় এবং লক্ষ্য অর্জনে ব্যর্থতার পাশাপাশি মিডিয়া যুদ্ধেও পরাজয়ের মুখোমুখি হয়েছে এবং গাজায় তাদের অপরাধ ও হত্যাকাণ্ডের ঘটনাগুলো আড়াল করতে পারেনি।

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা

 আগামীর বাংলাদেশ গড়ার প্রশ্নে সবাইকে একসাথে কাজ করতে হবে: মানসুরা